ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে আচমকাই পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ-হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে গিয়েই তীব্র ক্ষোভপ্রকাশ করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। হাসপাতালে ঢুকে যত্রতত্র নোংরা আবর্জনা দেখে ক্ষোভের সঙ্গে সাংসদ জানান এই সরকারকে বদনাম করার জন্য কিছু অসাধু ব্যক্তি এখনও হাসপাতালে রয়েছেন। তৃণমূল সরকারের সময় যে এজেন্সি কাজ পেয়েছে তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে যাতে বিজেপি সরকারের বদনাম হয়। সাংসদ জানান তিনি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, জেলাশাসককেও জানিয়েছেন। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।

আর বিজেপি সাংসদের অভিযোগ পেয়েই আজ, বৃহস্পতিবার পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ-হাসপাতালের নোংরা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেই বৈঠক থেকেই একগুচ্ছ সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে, স্বাস্থ্যমন্ত্রী পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের MSVP-সহ ৮ জনকে শো-কজ করেন। তারপরেই তিনি নির্দেশ আগামী ছ-ঘন্টার মধ্যে গোটা সরকারি হাসপাতালটির নোংরা ও আবর্জনা পরিষ্কার করতে হবে। তবে শুধুই পুরুলিয়া নয়, গোটা রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি কী তা নিয়ে খতিয়ে দেখতে হবে। সেই বিষয়ে আগামিকাল, শুক্রবার স্বাস্থ্যভবনে বৈঠক ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

আরও পডুন: বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

সূত্রের খবর, স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখেই নিজেদের মতো করে ছুটির রোস্টার তৈরি করেছিলেন পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কর্তারা। ছুটিতে ছিলেন হাসপাতালের MSVP-সহ ৬ জন নন-মেডিক্যাল সুপার। তিন কিলোমিটার দূরত্বে থাকা দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের দুই ক্যাম্পাসের দায়িত্বে ছিলেন একজন নন-মেডিক্যাল সুপার। হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ড বয় থাকা সত্ত্বেও অপরিচ্ছন্নতা ও অব্যবস্থার ছবি সামনে এসেছে। যা নিয়ে ক্ষুব্ধ পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও খোদ স্বাস্থ্যমন্ত্রী। ছুটিতে যাওয়া সাফাইকর্মী ও ওয়ার্ড বয়দের দ্রুত কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে।

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে