‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

এরপর নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বলেছেন, 'তিনি ক্ষমা চেয়েছেন ভাল কথা। তবে আমি কোনও একজনের উদ্দেশ্যে বলব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবস কর্মসূচিতে মগড়ায় গিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে ভাষণ দিতে গিয়ে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের ঘোষণা করেন। প্রথমেই ‘বন্দেমাতরম’ প্রসঙ্গে বলেন, ‘জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল বন্দেমাতারম। আর সেই বন্দেমাতরম সংগীতকে সম্পূর্ণ গান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমাদের বিজেপি সরকার। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপ্রধান পারভেজ মুশারফ ভারতে এসে সাংবাদিকদের বলেছিলেন ভারত বিরোধীতায় আইএসআইকে প্রয়োজন নেই। সেই সমস্ত অপশক্তি থেকে আমাদের সাবধান থাকতে হবে। যারা ভারতের খেয়ে ভারতকে দ্বিখণ্ডিত করতে চাইছে, তাঁদের আমি বলতে চাই, যতদিন ভারতীয় জনতা পার্টি রয়েছে ততদিন কেউ ভয় পাবেন না। আমি লড়াই চালিয়ে যাব।’

এরপর অভয়া কাণ্ডে নির্মল ঘোষের পর প্রাক্তন তৃনমূল কাউন্সিলর সঞ্জীব বন্দোপাধ্যায়ের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘সঞ্জীব হলেন নির্মল ঘোষের ছায়াসঙ্গী। যারা তথ্য-প্রমাণ লোপাটের কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আটকাতে পারবে না। তবে কোর্ট কি করবে তা কোর্টের বিষয়, আমাদের সরকারের নজর থেকে কেউ বাঁচবে না।’ এরপর নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সুকান্ত বলেছেন, ‘তিনি ক্ষমা চেয়েছেন ভাল কথা। তবে আমি কোনও একজনের উদ্দেশ্যে বলব না। নেতাজির মতো একজন ব্যক্তিত্ব যিনি নিজের জীবনটাই দেশকে উৎসর্গ করে দিয়েছেন, তাঁকে নিয়ে কোন রকমের মন্তব্য করার আগে দশবার ভাবুন।’ যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, ‘প্রকৃত দেশনায়ক নয়’ বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। 

এরপর এনআরএসে নার্সের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘ইতিমধ্যেই নার্সের মৃত্যু তদন্তে করতে মুখ্যমন্ত্রী একটা তদন্ত কমিটি গঠন করেছেন। এক্ষেত্রে কোনও রকম অপরাধ প্রমাণিত হলে বা এই ঘটনায় কেউ সংযুক্ত রয়েছে তা প্রমাণ হলে, তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কোনও ধামা চাপা দেওয়া যাবে না।’ এরপর আরএসএস-এর বিদেশি ফান্ড নিয়ে সেলিমকে বিঁধে সুকান্ত মজুমদার বলেন, ‘আরএসএস একটা জাতীয়তাবাদী সংগঠন। সে বিষয়ে মন্তব্য RSS-ই করবে। আরএসএস সম্পর্কে মোহাম্মদ সেলিমকে কিছুই জানেন না। আপনি একদিন আরএসএসের দফতর ঘুরে আসুন।’

এরপর রাজ্যে সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, সেই প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন, ‘প্রাইভেট স্কুলের চেয়ে সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কম, এটা নিয়ে আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। বাস্তব হল, সবার ধারণা, প্রাইভেট স্কুলে বেশি ভাল পড়াশোনা হয়। কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে যত গবেষক থেকে শিক্ষাবিদ রয়েছেন, সকলে সরকারি স্কুলের ছাত্র। আব্দুল কালাম থেকে শুরু করে যাদের নামই বলা যায় তারা সকলেই সরকারি স্কুলের পড়ে বড় হয়েছে। এখন নতুন সরকার তৈরি হয়েছে, আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছি। আপনারাও সহযোগিতা করুন।’

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য