‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

৬ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। প্রায় ৩.৪ কোটি মানুষ এই কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়ে দিলেন তিনি। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পও আপাতত বন্ধ হচ্ছে না বলে জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। ১৬ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। প্রায় ৩.৪ কোটি মানুষ এই কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়ে দিলেন তিনি। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পও আপাতত বন্ধ হচ্ছে না বলে জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্ববর্তী সরকারের অধীনে যে সমস্ত উপভোক্তারা স্বাস্থ্যবীমা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন, তাঁরা প্রত্যেকেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আগামী ১৬ অগস্ট থেকে ৩.৪ কোটি পাবেন এর সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। ভোক্তাদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় তাই EKYC হয়ে যাবে হাসপাতালেই, সেটাও জানালেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণা শুনে রাজ্যবাসীরা নিঃসন্দেহে স্বস্তি পেয়েছেন।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। শুক্রবার (১৪ অগস্ট) স্বাস্থ্য ভবনে আয়োজিত যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আগামী দুই থেকে তিন মাস ‘স্বাস্থ্যসাথী, ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’—তিনটি প্রকল্পই একযোগে চলবে। উপভোক্তারা যখন ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়ে যাবেন। তাঁদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরেই ধীরে ধীরে স্বাস্থ্যসাথী প্রকল্পটিকে প্রত্যাহার করে নেওয়া হবে। বেসরকারি হাসপাতালের সঙ্গে ৯০ দিনের চুক্তি হয়েছে সরকারের। ৯০ দিন পর ওটা আবারও রিনিউ হবে।’

এই মুহূর্তে রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল রয়েছে। যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় রয়েছে। দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বাঙালি বঞ্চিত ছিল। কিন্তু এবার থেকে তা আর হবে না। এর জন্যে ১০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই। কেউ জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রকল্পের প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।পাশাপাশি হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, ডায়াগনস্টিক পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী