আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

রবি সকালেও হোঁচট খেল মেট্রোর পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন। তারপরেও রবি সকালে হোঁচট খেল কলকাতার(Kolkata) লাইফলাইন মেট্রো রেলের(Metro Rail) পরিষেবা। আর তার জেরে কিছুটা হলেও দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা। থার্ড লাইনে বিদ্যুৎ না থাকাতেই বিপত্তি ঘটেছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ এদিন জানিয়েছেন। ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট থমকে ছিল মেট্রোর পরিষেবা। নির্দিষ্ট সময়ের প্রায় ১ ঘন্টা বাদে এদিন মেট্রো রেলের পরিষেবা চালু হয়। জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ(Kabi Subhash) মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা চালু করা যায়নি। পরে মেট্রো রেলের তরফে জানিয়ে দেওয়া হয় থার্ড লাইনে বিদ্যুৎ নেই। তাই পরিষেবা চালু হতে সময় লাগবে। তবে ওই সময়ে দক্ষিণেশ্বর(Dakshineshwar) থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। 

কিন্তু কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত পরিষবা থমকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আর তার জেরে স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয় যে, থার্ড লাইনে চার্জ না হওয়ায় পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। দক্ষিণেশ্বর ও দমদম(Dumdum) থেকে আসা ট্রেনগুলিকে ময়দান থেকেই ফের বিপরীত পথে ফেরত পাঠানো হয়। পরে ৪৬ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ৯টা ৪৮ মিনিটে প্রথম মেট্রো রওনা হয় কবি সুভাষ থেকে। যদিও বিদ্যুতের লাইনে কী ভাবে গোলমাল হল, তা স্পষ্ট করে জানায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সমস্যায় পড়েছিলেন মূলত ময়দান ছাড়িয়ে দক্ষিণের বিভিন্ন স্টেশনে যাওয়ার জন্য যারা ট্রেন ধরেছিলেন এবং ওই সমস্ত স্টেশন থেকে যারা ট্রেন ধরে উত্তরের দিকে আসার চেষ্টা করছিলেন তাঁরাই। বেশ কিছু যাত্রীকে অবশ্য এদিনের বিভ্রাটের জেরে টিকিটের টাকা ফেরত দেন মেট্রো কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ