অমৃতসরের বিএসএফ মেসে চলল গুলি, হত ৫ জওয়ান, আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অমৃতসরের BSF মেসে চলল এলোপাথাড়ি গুলি। আর সেই হামলায় প্রাণ হারালেন ৫ জওয়ান। এছাড়াও এই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। সপ্তাহের শেষ দিন রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসাতে। জানা যাচ্ছে, ওই মেসেরই বাসিন্দা এক কনস্টেবল হঠাৎই তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে ঠিক কি কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে সেটা এখনও স্পষ্ট নয়। গুলির শব্দ শুনতে পেয়েই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন পুলিশের বিশাল বাহিনী। তাঁরাই আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এই মুহূর্তে এই ঘটনায় আহত জওয়ানরা গুরু নানক দেব হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।

জানা যাচ্ছে, রবিবার সকালে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে, আটারি-ওয়াঘা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরের খাসা এলাকার ফোর্স মেসে।

ইতিমধ্যেই পুলিশি তদন্তে সামনে এসেছে ওই বিএসএফ মেসে যে কনস্টেবল গুলি চালিয়েছে তার নাম কাটাপ্পা। তবে ঠিক কি কারণে সে এই কাজ করেছে সেটা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে জানা যাচ্ছে, ওই মেসের ভিতরে কনস্টেবল গুলি চালিয়েছিল গুলির আঘাতে তাঁরও মৃত্যু হয়েছে। 

বিএসএফ কর্মকর্তারা এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনায় রবিবার ৬ মার্চ, অমৃতসরের সদর দফতরে সিটি সাত্তেপা এসকে দ্বারা সংঘটিত গুলি চালানোর ঘটনায় ৫ জন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় সিটি সাত্তেপা এসকেও আহত হয়েছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন ১০ জন। তাঁদের মধ্যে সিটি সত্তেপ্পা সহ ৫ জন হাসপাতালে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।’ 

ত্বিশা শর্মা হত্যা মামলার প্রধান সাক্ষীর উপর হামলা চালাল অভিযুক্ত স্বামী সমর্থ সিংহের বন্ধুরা

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার