বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধায়কদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার। গাড়ি, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ থেকে শুরু করে অফিসের সহকারী সব ক্ষেত্রেই বাড়ছে সরকারি সহায়তা। পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষাতেও বড় অঙ্কের বরাদ্দের কথা জানানো হয়েছে। রাজ্যের ২৩৪ জন বিধায়কই সরকারি গাড়ি পাবেন। নিজেদের বিধানসভা এলাকায় কাজের জন্য তাঁরা এই গাড়ি ব্যবহার করতে পারবেন। গাড়ির সঙ্গে থাকছে মাসিক ভাতাও। চালকের বেতন, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের খরচ বাবদ প্রতি মাসে ৭৫ হাজার টাকা দেওয়া হবে।

বিধায়কদের অফিসের কাজেও বাড়ছে সহায়তা। প্রতিটি বিধায়কের দফতরে একজন করে সহকারী নিয়োগ করা হবে। তাঁর জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকা দেবে সরকার। বিধায়কদের একাংশের দাবি, এলাকায় নিয়মিত কাজ করতে গিয়ে গাড়ির অভাবে সমস্যায় পড়তে হয় তাঁদের। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও যাতায়াতে সমস্যা তৈরি হয়। স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধিরা সরকারি গাড়ি পেলেও বিধায়কদের ক্ষেত্রে একই সুবিধা ছিল না বলে অভিযোগ। ডিএমকে বিধায়কের দাবি, আগের সরকারগুলির কাছেও একই দাবি জানানো হয়েছিল। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে সেই প্রস্তাব কার্যকর হয়নি। তাঁর বক্তব্য, পুরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারীরা সরকারি গাড়ি পান। অথচ বিধায়কদের ক্ষেত্রে সেই সুবিধা নেই। বিধায়কদের সুবিধার বিষয়টি বিধানসভাতেও তোলা হয়। দাবি ওঠার পরই মুখ্যমন্ত্রী বিজয় তাঁর এক সহকর্মীর সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন: ‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

শুধু বিধায়কদের জন্য সুবিধা নয়। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে সরকার। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে আসন বাড়াতে ৩৫১ কোটি টাকা বরাদ্দ করা হবে। এর ফলে মোট ৬ হাজার ৯৮টি নতুন আসন তৈরি হবে। বিএসসি নার্সিংয়ে ৬৬০টি আসন বাড়বে। নার্সিং কলেজ ও স্কুলে আরও ১ হাজার ৯২৫টি আসন তৈরি হবে। এছাড়া ১২টি প্যারামেডিক্যাল কোর্সে ২ হাজার ৭৭৮টি আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মেডিক্যাল কোর্সে যুক্ত হবে আরও ৭৩৫টি আসন। সরকার সাতটি নতুন সরকারি নার্সিং কলেজও তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পেরাম্বালুরে তৈরি হবে ৪০০ শয্যার মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। প্রকল্পে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। হাসপাতালে উন্নত চিকিৎসা ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। স্বাস্থ্যবীমার ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সমন্বিত স্বাস্থ্যবীমা প্রকল্পে বার্ষিক চিকিৎসা কভার বাড়িয়ে ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি ট্রান্সজেন্ডারদের জন্যও চিকিৎসা পরিষেবা বাড়ানো হবে। চেন্নাই স্ট্যানলি, তিরুনেলভেলি, থুথুকুডি, চেঙ্গালপাট্টু, থিরুভারুর, কারুর এবং কন্যাকুমারীতে তাঁদের অতিরিক্ত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী