হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের মাধাপুরের অঞ্জাইয়া নগরে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার (২২ অগস্ট) আচমকাই ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সাত তলা বাড়ি। মুহূর্তের মধ্যে বিশাল অংশ ধসে পড়ায় চাপা পড়েন বেশ কয়েকজন। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন: মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

একজন পুলিশকর্তা জানিয়েছেন, ‘অঞ্জাইয়া নগরে একটি নির্মাণাধীন সাততলা ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আমরা পরে আরও বিস্তারিত জানাব।’ কংগ্রেস বিধায়ক আরেকাপুডি গান্ধি অভিযোগ করেছেন যে, ভবনটি নির্মাণের জন্য যথাযথ অনুমোদন ছিল না এবং ধসে পড়ার আগে থেকেই এটি তদন্তাধীন ছিল। হঠাৎ বহুতল ধসে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে নির্মাণাধীন ভবনটির আশপাশে থাকা বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকরে টুকরে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার