কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পর শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে মুক্ত করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলেজের গভর্নিং বডি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল জমানায় বসানো সভাপতিদের। সেই জায়গায় দায়িত্ব গ্রহণ করেছিলেন প্রশাসক। এবার সেই প্রশাসকমণ্ডলী ভেঙে দিল বর্তমান বিজেপি সরকার। তার জায়গায় কলেজের জিবি বডির প্রেসিডেন্ট পদে বিধায়ক-সাংসদদের বসানো হয়েছে। কোন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট কে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ, শনিবার সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে থাকবেন বিধায়ক অথবা সাংসদ। প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে একটি তালিকা। সকলেই বিজেপির প্রতীকে জিতে আসা জনপ্রতিনিধি বলে দেখা যাচ্ছে। নিজের বিধানসভা বা লোকসভা এলাকা না হওয়া সত্ত্বেও একাধিক কলেজের দায়িত্ব পেয়েছেন বিধায়ক ও সাংসদরা। যার সিংহভাগই বিজেপির।

প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে-

সুকান্ত মজুমদার (কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী): বালুরঘাট কলেজ এবং গঙ্গারামপুর কলেজ
শান্তনু ঠাকুর (সাংসদ): গোবরডাঙা হিন্দু কলেজ এবং শ্রীচৈতন্য কলেজ হাবড়া
সৌমিত্র খাঁ (সাংসদ): ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজ
সৌমেন্দু অধিকারী (সাংসদ): প্রভাত কুমার কলেজ (কাঁথি)
অভিজিৎ গঙ্গোপাধ্যায় (সাংসদ): মহিষাদল রাজ কলেজ
রাজু বিস্তা (সাংসদ): বিজনবাড়ি কলেজ, সাউথ ফিল্ড কলেজ এবং শিলিগুড়ি কলেজ অফ কমার্স
খগেন মুর্মু (সাংসদ): চাঁচল কলেজ এবং হরিশ্চন্দ্রপুর কলেজ
জগন্নাথ সরকার (সাংসদ): চাকদহ কলেজ এবং কল্যাণী মহাবিদ্যালয়
মনোজ টিগ্গা (সাংসদ): শামুকতলা সিধু কানহু কলেজ এবং বিবেকানন্দ কলেজ (আলিপুরদুয়ার)
রথীন্দ্রনাথ বসু (বিধানসভার অধ্যক্ষ): কোচবিহার কলেজ
স্বপন দাশগুপ্ত (মন্ত্রী): আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ এবং শ্যামাপ্রসাদ কলেজ
সজল ঘোষ (বিধায়ক): বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভনিং কলেজ এবং বঙ্গবাসী মর্নিং কলেজ
তাপস রায় (মন্ত্রী): বিদ্যাসাগর কলেজ (ডে), বিদ্যাসাগর কলেজ ফর উইমেন এবং বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ
কৌস্তভ বাগচী (বিধায়ক): সুরেন্দ্রনাথ ল কলেজ এবং বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ
তরুনজ্যোতি তেওয়ারি (বিধায়ক): গুরুদাস কলেজ এবং সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন
রিতেশ তেওয়ারি (বিধায়ক): মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ, মহারাজা শ্রীশ চন্দ্র কলেজ এবং মহারাণী কাশীশ্বরী কলেজ
অগ্নিমিত্রা পাল (মন্ত্রী): আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া (বিএলবি) কলেজ
শঙ্কর ঘোষ (মন্ত্রী): শিলিগুড়ি কলেজ এবং সূর্য সেন মহাবিদ্যালয়
রুদ্রনীল ঘোষ (বিধায়ক): ডঃ কানাইলাল ভট্টাচার্য কলেজ এবং নরসিংহ দত্ত কলেজ
হিরণ্ময় চট্টোপাধ্যায় (বিধায়ক): শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়
ইন্দ্রনীল খাঁ (মন্ত্রী): কিশোর ভারতী ভগিনী নিবেদিতা কলেজ, রবিন মুখার্জি কলেজ এবং সরশুনা কলেজ
রূপা গাঙ্গুলী (বিধায়ক): সোনারপুর মহাবিদ্যালয়
জিতেন্দ্র তেওয়ারি (বিধায়ক): পাণ্ডবেশ্বর কলেজ
অশোক দিন্দা (বিধায়ক): শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?