ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ‘হাতে মারতে’ ব্যর্থ হওয়ার পরে এবার ইরানকে ‘ভাতে মারতে’  কোমর কষে ঝাঁপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ অগস্ট)  ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙতে নতুন আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা করলেন মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট। সাংবাদিক বৈঠকে ইরানের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করে তিনি বলেন, ‘বিশ্বের কোনও দেশ ও সংস্থা যেন তেহরানের সঙ্গে কোনও ধরনের ব্যবসা করতে না পারে, সেই লক্ষ্যে তেল-সহ ইরানের আয়ের সমস্ত উৎসকে নিশানা করবে যুক্তরাষ্ট্র। আমাদের লক্ষ্য হল তেহরান সম্পূর্ণ একঘরে না হওয়া পর্যন্ত এই স্বৈরাচারী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করা।’

ইরানের কাছ থেকে তেল কেনা ও দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করার বিষয়েও ‘সহযোগীদের’ সতর্ক করেছেন মার্কিন অর্থ সচিব। তাঁর কথায়, ‘বিশ্বের প্রতিটি দেশকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে।’ তেহরানের সঙ্গে যারা বাণিজ্যিক সম্পর্ক রেখে চলেছেন তাঁদের বিরুদ্ধে পরোক্ষ শাস্তির হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের অর্থ সচিব বলেন, ‘সবাইকে এ কথা মনে রাখতে হবে, কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়।’

সাংবাদিক সম্মেলনে বেসেন্ট আরও বলেন, ‘যদি কোনও দেশ বা সংস্থা ইরানের তেল ক্রয় করে তবে তাদেরকেও লক্ষ্যবস্তু করা হবে।’ তিনি আরও জানান, ‘ইরানের বিরুদ্ধে জারি হওয়া নিষেধাজ্ঞার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিকে প্রতিহত করতে ফ্রান্সের উপকূলে মিত্রবাহিনীর ঐতিহাসিক ল্যান্ডিংয়ের সঙ্গে তুলনা করে বেসেন্ট একে ‘ইকোনমিক ডি-ডে’ বলেও অভিহিত করেছেন।

বেসেন্ট আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের ফোন করে ইরানের সরকারের সঙ্গে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানাচ্ছেন।  যারা এই সঙ্কটময় সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে, তারা অংশীদারত্বের সুফল ভোগ করবে। আর যারা নিজেদেরকে ইরান সরকারের সঙ্গে যুক্ত রাখবে, তাদেরও একঘরে হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়