নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল-চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বান ও প্রবল দুর্যোগের জেরে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। নিখোঁজ শতাধিক মানুষ। তার মধ্যে রয়েছেন বহু ভারতীয়। কলকাতার ৩২ জনের সঙ্গে করা যাচ্ছে না যোগাযোগ। এই আবহেই সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অভিনেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়ায় অনুরাগী ও পরিচিতদের মধ্যে।  

খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে তাঁর স্ত্রীও রয়েছেন বলে জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে   জানিয়েছেন তাঁদের ছেলে তমোঘ্ন, যিনি বিহু নামেও পরিচিত। খরাজের সঙ্গে সরাসরি যোগাযোগ করা না গেলেও তাঁর ছেলে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার মতো কোনও খবর এখনও তাঁর কাছে নেই। মঙ্গলবার (২৫ অগস্ট) পর্যন্ত তাঁর মায়ের সঙ্গে কথা হয়েছিল বলেও জানান তিনি। তবে বুধবার আর যোগাযোগ করা সম্ভব হয়নি।  

আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

বিহুর কথায়, নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিমান পরিষেবা পেতেও সমস্যা হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁর বাবা-মা এবং শুটিংয়ের সঙ্গে থাকা অন্য সদস্যরা বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন তিনি। নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ বিপাকে পড়েছেন। তবে ছেলে বিহুর বক্তব্যে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ