‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

শুটিংয়ে গিয়ে আটকে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। এখন কেমন আছেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে নেপাল। দেশটির অধিকাংশ গ্রাম, রাস্তা-ঘাট এখন জলের নিচে। মারা গিয়েছেন দেড়শো জনের বেশি মানুষ। নিখোঁজ হাজার হাজার মানুষ। এছাড়া এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন কাজে গিয়ে নেপালে আটকে পড়েছেন অনেক দেশের মানুষ। কলকাতা থেকে নেপালে শুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তরা। শুটিংয়ে গিয়ে আটকে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। এখন কেমন আছেন তিনি?

জানা গিয়েছে, ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্যে নেপালে গিয়েছিলেন অপু। কিন্তু এই বিধ্বংসী বন্যায় সেই দেশে আটকে পড়েছেন অভিনেত্রী ও ছবির গোটা টিম। স্বাভাবিকভাবেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভক্ত ও স্বজনদের মধ্যে। এমন অবস্থায় অভিনেত্রী নিজেই তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে নিজের অবস্থার কথা জানালেন এবং ভক্তদের উদ্বিগ্ন হতে না করলেন। গতকাল সন্ধ্যায় পোস্টটি শেয়ার করে অপু বিশ্বাস জানিয়েছেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছেন। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ পেয়েছি। যারা আমাদের নিয়মিত খোঁজ নিচ্ছেন, জানতে চেয়েছেন, আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লার রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভাল আছি।’

সুতরাং পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করে ভক্তদের উদ্বিগ্ন হতে নিষেধ করলেন। জানা গিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপাল গিয়েছেন অপু বিশ্বাস। যেখানে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়াও অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্য-সহ টলিউডের একাধিক অভিনেতা অভিনয় করছেন। 

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২