বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি। তার প্রভাবেই আবার বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। আজ বৃহস্পতিবার (২৭ অগস্ট) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর জেরে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। ফলে অফিস বা জরুরি কাজে যাঁদের বাইরে বেরোতে হবে, তাঁদের ছাতা সঙ্গে রাখাই ভাল। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

আরও পড়ুন: নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও ভিজতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে