মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে চিনির চাহিদা বাড়তেই এবার কেনাকাটাতেও লাগাম! দাম বাড়ার জেরে অনলাইন থেকে অফলাইন দুই বাজারেই নির্দিষ্ট পরিমাণের বেশি চিনি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ জারি হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে প্রয়োজন থাকলেও একসঙ্গে অনেকটা চিনি কিনতে পারছেন না ক্রেতারা। বিভিন্ন কুইক-কমার্স প্ল্যাটফর্মের পরিস্থিতি খতিয়ে দেখা গিয়েছে, জেপ্টো, ব্লিঙ্কিট এবং সুইগি ইনস্টামার্টে চিনির প্যাকেট কেনার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। অর্থাৎ, ইচ্ছা করলেই এক অর্ডারে যত খুশি চিনি কেনার সুযোগ নেই।

কোন প্ল্যাটফর্মে কতটা চিনি কেনা যাচ্ছে?

সংস্থাভেদে কেনাকাটার সীমা আলাদা। জেপ্টোতে বেশ কিছু চিনির প্যাকেটের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক প্যাকেট কেনার অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি কোথায় কতটা স্টক রয়েছে, সেই তথ্যও দেখানো হচ্ছে। ব্লিঙ্কিটেও কয়েকটি চিনির প্যাকেটের ক্ষেত্রে কেনার সীমা দেখা যাচ্ছে। সুইগি ইনস্টামার্টে একটি অর্ডারে সর্বোচ্চ ২টি ১ কেজির চিনির প্যাকেট কেনা যাচ্ছে বলে জানা গিয়েছে। শুধু অনলাইনেই নয়, অফলাইন বাজারেও একই ধরনের পরিস্থিতির খবর সামনে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডিমার্ট এবং রিলায়েন্সের মতো বড় রিটেল চেনের কয়েকটি দোকানে একজন ক্রেতা সর্বোচ্চ ২ থেকে ৩ কেজি পর্যন্ত চিনি কিনতে পারছেন। তার বেশি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে।

আরও পড়ুন: মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

দেশে চিনির দাম দ্রুত বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র। এরই মধ্যে আমদানির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সরকার টিআরকিউ -এর আওতায় ১০ লক্ষ টন কাঁচা চিনি আমদানির অনুমতিও দিয়েছে। বিল অব এন্ট্রি জমা দেওয়ার পর সেই চিনি পরিশোধন করে বাজারে বিক্রির ব্যবস্থা করা হবে। আমদানি করা চিনি বাজারে পৌঁছতে অবশ্য কিছুটা সময় লাগবে। তার আগেই উৎসবের মরসুমে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে খুচরো বাজারে কেনাকাটার সীমা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি চিনি কিনে মজুত করছেন। কেনাকাটায় সীমা থাকলে সেই প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে সাধারণ পরিবারের ক্ষেত্রে এক-দু’প্যাকেট চিনি কিনতে বড় সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা বেশি হতে পারে যাঁদের বাড়িতে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠান রয়েছে, কিংবা উৎসবের সময়ে বড় পরিমাণে মিষ্টি বা অন্যান্য খাবার তৈরি করেন। তাঁদের প্রয়োজন অনুযায়ী চিনি সংগ্রহ করতে গিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হতে পারে।

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে