ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি বন্ধন শুধুমাত্র ভাই-বোনের উৎসব নয়। সকল মানুষের মধ্যে বন্ধন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসূত্রে গাঁথার নাম হল রাখি বন্ধন। আজ, শুক্রবার সেই বিশেষ তিথি বাংলা সহ গোটা দেশজুড়ে উদযাপন করা হচ্ছে। পরিবারে ভাইবোনের মধ্যে তো বটেই রাজনৈতিক নেতারা আমজনতার সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করছে। পালাবদলের বাংলায় রাখি বন্ধন উৎসবকে সর্বস্তরে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিন গোটা রাজ্যজুড়েই রাখিবন্ধন উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরে মহিলাদের নিয়ে রাখি বন্ধন উৎসবে সামিল হবেন। আর এদিন সকাল সকাল ইকো পার্কে রাখি বন্ধন উৎসব পালন করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পডুন: দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

প্রতিদিনের মতো এদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়েই রাখি বন্ধন উৎসব পালন করেছেন তিনি। দিলীপকে হাতে রাখি পরিয়েছেন বহু মহিলা। মূলত তাঁরা বিজেপি কর্মী বলেই পরিচিত। সেই উৎসব পালনে মিষ্টিমুখ করতে দেখা গিয়েছে পঞ্চায়েতমন্ত্রীকে। কেক কেটে ও বিজেপির ট্রেন্ডিং সেলিব্রেশন ফুড ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা গেল দিলীপ ঘোষকে। এই বিষয়ে তিনি বলেন, ‘পরিবর্তনের বাংলাকে সোনার বাংলা করতে এই রাখি বন্ধন উৎসবে সকলকে এক হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময়ে রাখি বন্ধনকে সমাজের সব স্তরে ছড়িয়ে দিয়েছিলেন। ভাইবোনের পবিত্র সম্পর্ক রাখি বন্ধনের মতোই পবিত্র। সেটা সমাজের সব স্তরের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ শুধুই নিজে রাখি পরেননি দিলীপ। রাখি মহিলা বা দলের অন্য কর্মীদের পরান দিলীপ ঘোষ।

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ