ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মন যেন এখনও সেই জায়গাতেই আটকে। মাথার মধ্যে ঘুরছে একটাই প্রশ্ন, ‘কেন?’ কেন এমন হল, কেন সে চলে গেল, কোথায় ভুল ছিল? এই উত্তর খুঁজতে গিয়েই অনেক সময় আমরা এমন কিছু করে ফেলি, যা ব্রেকআপের যন্ত্রণা কমানোর বদলে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরের প্রথম কয়েকটা সপ্তাহে আবেগের বশে কিছু সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

১. ক্লোজারের পিছনে ছুটবেন না

‘শেষবার একবার দেখা করি’, ‘শুধু জানতে চাই কেন করলে’,এই ভাবনাগুলো ব্রেকআপের পর খুবই স্বাভাবিক। কিন্তু প্রতিটি সম্পর্কের শেষের নিখুঁত ব্যাখ্যা পাওয়া যায় না। বারবার ফোন, মেসেজ কিংবা দেখা করার অনুরোধ করতে থাকলে পুরনো ক্ষতই আরও গভীর হতে পারে। বরং মেনে নিন, কিছু গল্পের শেষটা অসম্পূর্ণই থেকে যায়।

২. সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে স্টক করবেন না

প্রাক্তনের প্রোফাইল, কার ছবিতে লাইক দিল, কোথায় গেল, কার সঙ্গে ছবি পোস্ট করল, সবকিছু খুঁটিয়ে দেখা মানেই নিজের কষ্টকে বারবার উসকে দেওয়া। সে ভাল আছে দেখলেও কষ্ট, আবার খারাপ আছে দেখলেও উদ্বেগ। তাই প্রয়োজন হলে Mute, Unfollow বা Block করুন। অন্তত কিছুদিন দূরত্ব বজায় রাখুন।

৩. তাড়াহুড়ো করে রিবাউন্ড রিলেশনে যাবেন না

পুরনো সম্পর্কের কষ্ট ভুলতে দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়া সহজ মনে হতে পারে। কিন্তু মানসিকভাবে প্রস্তুত না থাকলে সেই সম্পর্কেও সমস্যা তৈরি হতে পারে। নতুন মানুষটিকে পুরনো সম্পর্কের যন্ত্রণা বহন করতে দেবেন না।

৪. প্রতিশোধের চেষ্টা করবেন না

‘ওকে দেখিয়ে দেব আমি কত ভাল আছি’, এই মানসিকতা থেকে ইচ্ছে করে ছবি পোস্ট করা, নতুন সম্পর্ক দেখানো বা প্রাক্তনকে ঈর্ষান্বিত করার চেষ্টা করবেন না। এতে প্রাক্তন ফিরবে না, বরং আপনি আরও বেশি তার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন।

এই সময়টা নিজের জন্য রাখুন। বন্ধুদের সঙ্গে সময় কাটান, পুরনো শখে ফিরুন, শরীরচর্চা করুন, নিজের অনুভূতিগুলো লিখুন। কাঁদতে হলে কাঁদুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন, ব্রেকআপ মানেই ব্যর্থতা নয়। কখনও কখনও একটি সম্পর্কের শেষই নিজের জীবনে নতুন করে শুরু করার সুযোগ তৈরি করে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম