অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিত শর্মা  ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত। টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন ক্রমশ বড় হচ্ছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেটে  গুরুত্বপূর্ণ দিন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মুম্বইয়ে বৈঠকে বসছে বিসিসিআই। আর এই বৈঠকের অন্যতম বড় আলোচ্য বিষয় হতে চলেছে রোহিত শর্মার ভবিষ্যৎ। একইসঙ্গে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের ভূমিকাও আলোচনায় আসতে পারে। এর মধ্যেই রোহিতকে নিয়ে সামনে এসেছে বিরাট তথ্য। সূত্রের খবর, অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা। তবে কীভাবে সেই সিদ্ধান্ত বদলে যায় সেটাই সামনে এসেছে।  

টেস্ট এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সামনে একমাত্র ফরম্যাট। ইংল্যান্ড সফরের সময় তাঁর ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এমনকি নির্বাচক কমিটির এক সদস্য নাকি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁরা দলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং লর্ডসে তৃতীয় ওয়ানডের পর রোহিত অবসর ঘোষণা করতে পারেন। কিন্তু মাঠে ব্যাট হাতে সেই জল্পনার জবাব দেন রোহিত। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তিনি করেন দুর্দান্ত ১৩৮ রান। যদিও তাঁর এই ইনিংস বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার গ্যারান্টি নয়, তবুও অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনা অনেকটাই থেমে যায়।

আরও পড়ুন: বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

রোহিত নিজে বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে নিয়মিতভাবে রাখা হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট উত্তর নেই  । এই পরিস্থিতিতে রোহিতের পরবর্তী কয়েকটি ওয়ানডে তাঁর বিশ্বকাপের সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সেই সঙ্গেই রোহিতের বয়স, ফিটনেস, ধারাবাহিকতা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনাও বিবেচনায় রাখতে চাইছে নির্বাচকরা।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের