বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ ক্যামাক স্ট্রিট অর্থাৎ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঠিকানা। সেই ঠিকানাতে থাকা তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ঘাসফুল শিবিরের আর্জি, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ অনৈতিকভাবে ওই বিলবোর্ড খুলে দিয়েছে। সেটা পুনরায় আগের জায়গায় লাগিয়ে দেওয়ার অনুমতি দিক শীর্ষ আদালত। কালীঘাট তৃণমূলের তরফে এমনই আর্জি শীর্ষ আদালতে জানানো হয়েছে।

৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। সেখানেই গত সপ্তাহের বৃহস্পতিবার বিলবোর্ড খুলতে গিয়েছিল কলকাতা পুরসভা ও শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা। পুরসভার দাবি, অভিষেকের অফিসের ছাদে থাকা তৃণমূল কংগ্রেসের বিলবোর্ডটি অবৈধ। সেটি খুলে ফেলতেই হবে। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যামাক স্ট্রিট। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন কালীঘাট তৃণমূলের কর্মীরা। পুরসভা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই বিলবোর্ড বিতর্কে গ্রেফতার করা হয়েছে ১৪ জন তৃণমূল কর্মীকে।

আরও পডুন: ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

বিলবোর্ড সরানোর সময় উপস্থিত পুরসভার আধিকারিক ও পুলিশকর্মীদের নাম, পদ, তাঁদের পরিচয় প্রকাশের জন্য আদালতে আবেদন করেছিল তৃণমূল। কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের বক্তব্য ছিল, বিলবোর্ডটি আবার আগের জায়গায় লাগিয়ে দেওয়া হোক। তৃণমূলের কোনও আবেদনে সাড়া দেয়নি হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। বিলবোর্ড কাণ্ডে হাইকোর্ট হস্তক্ষেপ করতে না-চাওয়ায় তাই এ বার তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী সোমবার শীর্ষ আদালতে কালীঘাট তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি