পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দারমণিতে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে রিসর্টের কর্মীদের বচসার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, কথা কাটাকাটির পরেই পর্যটকদের উপর চড়াও হন রিসর্টের ম্যানেজার, কর্মী ও নিরাপত্তারক্ষীরা। ঘটনায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মন্দারমণির একটি বিচ রিসর্টে। জানা গিয়েছে, আক্রান্ত পর্যটকরা বজবজের বাসিন্দা। তাঁদের মধ্যে মহম্মদ আসিফও ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন তিনি। গাড়ি নিয়ে রিসর্টে পৌঁছে পার্কিং করার পর ঘর দেখতে যাওয়ার সময়ই সমস্যার সূত্রপাত হয়।

অভিযোগ, গাড়ি কোথায় রাখা হবে, তা নিয়েই প্রথমে রিসর্টের কর্মীদের সঙ্গে পর্যটকদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বচসা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পর্যটকদের অভিযোগ, এরপরই রিসর্টের ম্যানেজার, কর্মী এবং নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর শুরু করেন। এই ঘটনায় পরিবারের মহিলা, পুরুষ, বয়স্ক ব্যক্তি এমনকি শিশুরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। মারধরের ঘটনায় এক মহিলা গুরুতর জখম হন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা বালি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

পরিবারের দাবি, তাঁরা শুধুমাত্র গাড়ি পার্ক করে রিসর্টের ঘর দেখতে যাচ্ছিলেন। সেই সময় পার্কিং নিয়ে কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আচমকাই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, মহম্মদ আসিফের দিঘায় দুটি হোটেল রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়ে মন্দারমণিতে এই ঘটনার মুখে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে মন্দারমণি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই রিসর্টের ম্যানেজারকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে বচসা এতটা বাড়ল এবং পর্যটকদের উপর সত্যিই মারধর করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তের পরই ঘটনার সম্পূর্ণ কারণ এবং দায়ীদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি