যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশের মাটিতে যোগাসন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা পপি বিশ্বাস ও তাঁর ছেলে স্বর্ণক বিশ্বাস। আগামী ৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নেবেন তাঁরা। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ছেলে স্বর্ণককে যোগা শেখাতে নিয়ে যেতেন পপি। ছেলের যোগাসনের প্রতি আগ্রহ ও ইচ্ছাশক্তি দেখে তাঁর মধ্যেও যোগব্যায়াম শেখার আগ্রহ তৈরি হয়। যদিও আগে থেকেই শরীরচর্চা করতেন পপি দেবী। পরে ছেলের অনুপ্রেরণায় যোগাসন অনুশীলন শুরু করেন তিনি। এবার সেই অনুশীলনের ফলেই একইসঙ্গে জেলা থেকে রাজ্যে একাধিক মঞ্চে তাঁরা পুরস্কৃত হয়েছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মা ও ছেলে। স্বর্ণক বিশ্বাস শান্তিপুরের একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

আরও পডুন: ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। ৮ সেপ্টেম্বর মা ও ছেলে দুজনেই প্রতিযোগিতায় অংশ নেবেন। ইতিমধ্যেই প্রতিযোগিতায় যোগ দিতে তাঁরা থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন। মা ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাঁদের পরিবার ও এলাকার মানুষ। ছেলের হাত ধরে মায়ের আন্তর্জাতিক মঞ্চে পা রাখা এখন শান্তিপুরের গর্বের বিষয় হয়ে উঠেছে। পরিবারের সদস্যরা চাইছে পদক জিতে তাঁরা বাড়ি ফিরুক।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি