হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে চারিদিকে জলযন্ত্রণার ছবি। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি।  কিছু জায়গার বাসিন্দাদের দুর্ভোগ যেন আরও বেড়েছে। বাসিন্দাদের  হাসপাতালে পৌঁছনোর আগেই যেন শুরু হয়ে যায় জীবনের সঙ্গে লড়াই। কোথাও রাস্তা নেই, নেই খালের উপর সেতুও। বর্ষায় সেই  পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অসুস্থ রোগীকে খাটিয়ায় শুইয়ে হাঁটুসমান ঘোলা জল আর পিচ্ছিল কাদা পেরিয়ে মূল রাস্তায় পৌঁছতে হয় গ্রামবাসীদের। একটু অসাবধান হলেই বিপদ।  

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের কুশতোড়া গ্রামের মোজরা খাল পাড়ের জনপদের এমনই ছবি সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় খালের উপর একটি সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। ফলে বর্ষা এলেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদটি।  খালের জল বেড়ে গেলে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়াই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে রোগীকে খাটিয়ায় তোলা হয়। এরপর চার-পাঁচ জন মিলে সেই খাটিয়া কাঁধে নিয়ে নামেন খালের ঘোলা জলে। পায়ের নীচে কোথায় মাটি, কোথায় গভীর জল তা বোঝার উপায় থাকে না। তার উপর পিচ্ছিল কাদা এবং স্রোত। ফলে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাটিয়া নিয়ে যাঁরা জলে নামেন, তাঁদেরও প্রতিনিয়ত সতর্ক থাকতে হয়। কেউ বাঁশ শক্ত করে ধরে রাখেন, কেউ আগে পা দিয়ে জলের গভীরতা বোঝার চেষ্টা করেন। মাঝপথে স্রোত বেশি থাকলে দাঁড়িয়ে পড়তে হয়। কারণ সামান্য পা পিছলে গেলেই খাটিয়াসহ রোগী পড়ে যেতে পারেন জলে।

আরও পড়ুন: ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

খাল পার হওয়ার পরেও দুর্ভোগ শেষ হয় না। কাদা মাড়িয়ে বেশ কিছুটা পথ পেরিয়ে মূল রাস্তায় পৌঁছতে হয়। সেখান থেকেই কোনওভাবে অটো বা টোটো ধরে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা রঘুনাথ মাহাতোর কথায়, পা পিছলে গেলে কী বিপদ ঘটতে পারে, সেই আতঙ্ক সবসময় থাকে। তাঁর দাবি বছরের পর বছর ধরে এইভাবেই তাঁদের জীবন কাটছে। আর মালতী সরেনের অভিযোগ, বর্ষাকালে হাসপাতালে যাওয়ার কথা ভাবলেই প্রথমে মনে পড়ে খাল পার হওয়ার ভয়। গ্রামবাসীদের দাবি, যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জরুরি চিকিৎসার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হোক। 

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের