লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের ভাবনগরে লিভ-ইন সঙ্গীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে। কিন্তু সেই পুনর্নির্মাণের পরই অভিযুক্তকে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যাকে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। 

ঘটনাটি ভাবনগরের বাসস্ট্যান্ডের। পুলিশ জানিয়েছে, ২০ বছরের ফয়জল ওরফে খাটকি লাখানিকে ৪০ বছরের কাজলবেন বারাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে লিভ-ইন সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। গত ৩ সেপ্টেম্বর বাসস্ট্যান্ডে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। পুলিশের দাবি, ফয়জল কাজলবেনকে মাটিতে ফেলে ঘুষি ও লাথি মারতে থাকেন। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান কাজলবেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও পরের দিন, ৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় কাজলবেনের বন্ধু রবি গোয়েল বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।  পুরো ঘটনাটি বাসস্ট্যান্ডের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তদন্তের অংশ হিসেবে নীলামবাগ থানার পুলিশ অভিযুক্ত ফয়জলকে ফের সেই জায়গায় নিয়ে যায়। সেখানে কীভাবে বচসা থেকে হামলা এবং পরে মারধরের ঘটনা ঘটেছিল, তা তাঁর মাধ্যমে পুনর্নির্মাণ করা হয়।  অভিযুক্তকে শনিবার (৫ সেপ্টেম্বর) দড়ি বেঁধে হাঁটানো হয়। তার পর লাঠিপেটা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে  (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল)। 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ পুলিশের এমন আচরণকে সমর্থন করলেও, অনেকে প্রশ্ন তুলেছেন, তদন্তের নামে কোনও অভিযুক্তকে প্রকাশ্যে এ ভাবে শাস্তি দেওয়ার অধিকার পুলিশের রয়েছে কি না।  

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী