বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার হরিয়ালগাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার হরিয়ালগাড়া এলাকায়। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। তাঁদের রবিবার বাঁকুড়া আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে বিকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নির্যাতিতা ওই মহিলা। সেই সময় একদল যুবক তাঁদের পিছু নেয়। জোর করে টাকা আদায়ের চেষ্টা করে। প্রতিবাদ করলে মহিলাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা। প্রতিবাদ করলে মহিলাকে ধরে মারধর করে তাঁরা। কোনক্রমে তাঁদের হাত ছিটকে পালায় মহিলা।

এই ঘটনার পর মহিলা বাঁকুড়া সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই ঘটনায় জড়িত লক্ষ্মীকান্ত বাউরি এবং সুশান্ত ঘোষ নামক দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধর ও জোর করে টাকা আদায়ের পাশাপাশি ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় অপর অভিযুক্তদের খোঁজ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ।

এদিন ধৃতদের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ। এবং ঘটনাস্থল তদন্ত করছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা