ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। আর বাড়ির কাছেই ঝোপে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। আর বাড়ির কাছেই ঝোপে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ। বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের বক্সিরহাটে। ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই জোড়া খুন, উঠছে প্রশ্ন। এই দম্পতির নাম, সুনীল বিশ্বাস (৭০) এবং জানকী বিশ্বাস (৪৫)। স্থানীয় সূত্রের খবর, বক্সিরহাটের রামপুর এলাকার বাড়িতে স্ত্রীকে নিয়ে একাই থাকতেন বৃদ্ধ।

আজ, রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওই বাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় সুনীল বিশ্বাসের রক্তাক্ত দেহ। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চিহ্ন ছিল। এরপরেই তাঁর স্ত্রী জানকীর খোঁজ শুরু হয়। সকাল থেকে তাঁরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা ভাবতে শুরু করেন, তাহলে কী তিনিই স্বামীকে খুন করে পালালেন? এরপর বিভিন্ন এলাকায় তাঁর খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পরে বৃদ্ধের বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর স্ত্রী জানকীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর শরীরেও একাধিক ক্ষতচিহ্ন ছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

কিন্তু কী কারণে ওই খুন? জানা গিয়েছে, জানকী ওই বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী ও সন্তানরা পাশেই থাকেন। বেশ কিছু বছর আগে জানকীকে বিয়ে করেন বৃদ্ধ। এরপর থেকেই সম্পত্তি নিয়ে প্রথমপক্ষের সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল বৃদ্ধের। তাহলে পারিবারিক শত্রুতা জেরেই এই খুন? সেই প্রশ্ন উঠেছে। যদিও খুনে ব্যবহৃত অস্ত্রও পাওয়া যায়নি। সেগুলির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?