টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

রবিবাসরীয় দিনে ফের শোকের ছায়া টলিউডে। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় দিনে ফের শোকের ছায়া টলিউডে। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তরুণ পরিচালক সৌরভ পালোধি। তাঁর মরদেহ বিকেলে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নিয়ে আসা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ ও গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানান।

আসলে বাংলা থিয়েটারে পঙ্কজ মুন্সীর অবদান অনস্বীকার্য। থিয়েটারের পাশাপাশি স্বাধীন ও বিকল্প ধারার নাট্য আন্দোলনে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া তিনি প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের ‘অঙ্গনমঞ্চ’ ও মুক্তমঞ্চের ধারার তুলনায় বিকল্প ভাবধারায় বিশ্বাসী ছিলেন। থিয়েটারের পাশাপাশি তিনি একাধিক চলচ্চিত্রেও কাজ করেছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অশোক বিশ্বনাথন পরিচালিত বহুল প্রশংসিত ডকুমেন্টারি ‘বাদল সরকার অ্যান্ড দ্য অল্টারনেটিভ থিয়েটার’-এ তিনি অভিনয় করেছিলেন।

সেখানে তাঁর পারফরম্যান্স ও বিশ্লেষণাত্মক উপস্থাপন বিশেষভাবে প্রশংসিত হয়েছিল ভক্তমহলে। এ ছাড়া তিনি ‘মহিষাসুরমর্দিনী’ এবং ‘শজারুর কাঁটা’-র মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয়ের মাধ্যমে তিনি টলিউডে পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছিলেন। তাই তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের জন্যে অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক নাট্য ব্যক্তিত্ব। তাঁর স্ত্রী তপতী মুন্সীও নাটক ও অভিনয়ের সঙ্গে যুক্ত।  আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি