দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের সাজা নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণের কথাও জানিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, বঙ্গবন্ধু তনয়ার ভাগ্যে কী ঘটতে চলেছে? সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন, ‘দেশে ফিরলে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে শেখ হাসিনাকে। কেননা মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই।’

২০২৪ সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন দমাতে গিয়ে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ অগস্ট প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তার পর থেকে দিল্লিতেই ডেরা বেঁধে রয়েছেন। জুলাইতে গণহত্যা চালানোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। গত বছরের নভেম্বর মাসে গণহত্যা চালানোর অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ওই রায় মানতে অস্বীকার করেছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর কথায়, ‘ক্যাঙারু কোর্ট বসিয়ে বিচার হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছে।’

যেহেতু শেখ হাসিনা বিদেশে পালিয়ে থাকাকালীন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে। এদিন আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রধান আইনজীবী আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছেন, ‘মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের কোনও সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১-এর ৩ ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়ের মধ্যে আপিল করা না হলে পরবর্তীতে সেটি আর গ্রহণযোগ্য হবে না। এই বিধান সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কোনও ব্যক্তি পলাতক থাকুন কিংবা কারাগারে থাকুন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই তাকে আপিল দায়ের করতে হবে। ফলে এই নিয়ম শেখ হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য।’

তবে সরকার চাইলে যে কোনও সাজা স্থগিত রাখতে পারে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি। তাঁর কথায়, ‘যেকোনও সাজা স্থগিত করতে পারে সরকার। এটি সরকারের একটা ইনহেরেন্ট পাওয়ার তথা অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা। তারা যে কারও ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারে আবার কারও ক্ষেত্রে নাও করতে পারে। এটা সরকারের ইচ্ছা।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা