‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসার সম্পর্কে ধর্মীয় পরিচয় কি সত্যিই গুরুত্বপূর্ণ?  এই প্রশ্ন নিয়েই বারবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন এসেছেন অভিনেত্রী নিক্কি তাম্বোলি ও আরবাজ প্যাটেল। ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের একাংশের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল রয়েছে।  অনেকেই আবার প্রশ্ন করেছেন তাঁদের সন্তান হলে সে কোন ধর্ম অনুসরণ করবে। এবার সেই আলোচনা নিয়েই মুখ খুললেন এই তারকা জুটি। তাঁদের বক্তব্য, সম্পর্কের মধ্যে ধর্মকে কেন্দ্র করে বিতর্কে জড়াতে চান না তাঁরা।   

২০২৪ সালে ‘বিগ বস মারাঠি ৫’-এ একসঙ্গে অংশ নেওয়ার পর থেকেই নিক্কি ও আরবাজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি একটি গানে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। সেই সূত্রেই এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন দু’জনে। সাক্ষাৎকারে নিক্কিকে প্রশ্ন করা হয়, তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের সবচেয়ে বড় ভুল ধারণা কী? উত্তরে নিক্কি জানান, তাঁদের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় ধর্ম নিয়ে। তবে এই ধরনের মন্তব্যকে তাঁরা গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে এগিয়ে যেতে চান বলেই জানিয়েছেন। নিক্কির কথায়, তাঁরা কাউকে আঘাত করতে চান না। মানুষের যা মনে হয়, তাঁরা সেটা ভাবতেই পারেন। কিন্তু তাঁদের উদ্দেশ্য ভালো এবং তাঁরা নিজেদের সম্পর্ককে সম্মানের সঙ্গেই দেখেন। এরপর আরবাজও স্পষ্ট করে দেন যে, হিন্দু-মুসলিম বা ধর্ম নিয়ে বিতর্কে তাঁরা ঢুকতে চান না। নিক্কিও বলেন, তাঁদের কাছে ধর্মের চেয়ে মানবিকতাই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

ভবিষ্যৎ সন্তান কোন ধর্ম অনুসরণ করবে? এই প্রশ্নের জবাবে  নিক্কি ভারতীয় আইনের প্রসঙ্গ তুলে ধরেন এবং মন্তব্য করেন যে, সন্তান কোন ধর্ম অনুসরণ করবে এ নিয়ে মন্তব্য করার আগে মানুষকে আগে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। তাঁর কথায়, ‘সরকার বলেছে যে সন্তানরা তাদের মায়ের ধর্মই অনুসরণ করবে, সেই আইনটিই বলবৎ। সুতরাং, বন্ধুরা, দয়া করে আগে নিজেরা জেনে নিন, তারপর মন্তব্য করুন।’ উল্লেখ্য, এর আগেও তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি দু’জন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন এবং রহস্যময় পোস্ট করেছিলেন। তাতে তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন ছড়ায়। পরে জানা যায়, বিষয়টি তাঁদের নতুন গান ‘Kisi Aur Ki Gali’-র প্রচারের অংশ ছিল।

 

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫