বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার মৃত্যুর পর পরিবারের একজনের সরকারি চাকরি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই চাকরির প্রক্রিয়াই নাকি ঘুষের দাবিতে আটকে দেওয়ার চেষ্টা! অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম বিনিময়ে মোটা টাকা চেয়েছিলেন সরকারি দফতরের এক কর্মী। শেষ পর্যন্ত অভিযোগ পৌঁছয় রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে। এরপর পরিকল্পনা করে ফাঁদ পাতে এসিবি। ঘুষের টাকা নেওয়ার সময় প্রথমে ধরা পড়েন এক মধ্যস্থতাকারী। পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত সরকারি কর্মীকেও। 

জানা গিয়েছে, ঘটনাটি গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতরের। অভিযোগকারীর বাবা সম্প্রতি মারা যান। পরিবারের সদস্য হিসেবে নিয়ম অনুযায়ী তাঁর জায়গায় চাকরির সুযোগ পাওয়ার কথা ছিল সন্তানের। সেই নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই দফতরের এক আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, টাকা না দিলে নিয়োগের বিষয়টি এগোবে না বলে কার্যত চাপ তৈরি করা হয়েছিল। সরকারি চাকরির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা পেতে ঘুষ দেওয়ার পরিস্থিতিতে পড়ে শেষ পর্যন্ত দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন অভিযোগকারী।

আরও পড়ুন: নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

অভিযোগ পাওয়ার পর সরাসরি অভিযানে না গিয়ে প্রথমে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। সরকারি কর্মী সত্যিই ঘুষ দাবি করেছিলেন কি না, তা যাচাই করার পর শুরু হয় পরবর্তী পরিকল্পনা। ঘুষের টাকা লেনদেনের সময় অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য তৈরি করা হয় ট্র্যাপ। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত সরকারি কর্মীর হয়ে টাকা নিতে একজন মধ্যস্থতাকারীকে পাঠানো হয়। পরিকল্পনা মতো ঘুষের টাকা নেওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছে যান ACB আধিকারিকরা। টাকা হাতবদল হওয়ার পরই মধ্যস্থতাকারীকে ঘিরে ফেলে তাঁরা। তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করে হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত সরকারি কর্মীর সন্ধান পান তদন্তকারীরা। অভিযোগের ভিত্তিতে গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতরের ওই আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকেও গ্রেফতার করা হয়। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারি চাকরির মতো গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রেও ঘুষ চাওয়ার অভিযোগ সামনে আসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তককারীরা।

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক