ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনের তদন্তে কলকাতার দুই পুলিশকর্মীর নাম সামনে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের এক ট্র্যাফিক সার্জেন্ট এবং এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। ধৃত ট্র্যাফিক সার্জেন্ট অয়ন গুপ্ত বেলেঘাটা ট্র্যাফিক গার্ডে কর্মরত ছিলেন। অন্যদিকে, টুইঙ্কল দাস নামে এক সিভিক ভলান্টিয়ারকেও গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ অগস্ট চান্ডিল থানা এলাকার ৩৩ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে গুলি করে খুন করা হয় ব্যবসায়ী নিখার সবলোককে। পুলিশ সূত্রে খবর, তাঁকে লক্ষ্য করে মোট ৯ রাউন্ড গুলি চালানো হয়েছিল। কাঁধ, পিঠ এবং গলায় গুলি লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় জামশেদপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। প্রথম দিকে ব্যবসায়িক বিবাদের জেরেই খুন বলে মনে করা হলেও তদন্ত এগোতেই উঠে আসে সুপারি কিলিংয়ের তথ্য। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে পেশাদার খুনিও রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

তদন্তে ধৃত এক সন্দেহভাজনের সঙ্গে কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট অয়নের যোগাযোগের বিষয়টি সামনে আসে। পরে ওই ব্যক্তির সঙ্গে সিভিক ভলান্টিয়ার টুইঙ্কলের যোগাযোগের কথাও জানতে পারেন তদন্তকারীরা। এরপরই কলকাতায় আসে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ দল। বৃহস্পতিবার লালবাজারে দু’জনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তাঁরা। আজ শুক্রবার সকালে দু’জনকে গ্রেফতারির কথা জানায় ঝাড়খণ্ড পুলিশ। ফলে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যবসায়ীকে খুনের জন্য ভাড়াটে খুনিকে প্রায় ১৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। খুনের নেপথ্যে কারা এবং কলকাতার দুই ধৃতের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে SIT।

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের