বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার (১২ সেপ্টেম্বর) বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইয়ের শান্তিগোপাল গিরি। আর মুর্শিবাদের রেজিনগরে জোটের হয়ে লড়বেন আইনজীবী তথা সিপিআইএম নেতা সৈয়দ আসাদ আলি। উল্লেখ্য, কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠীর তরফে এখনও প্রার্থির নাম ঘোষণা করা হয়নি।

চলতি বছরের এপ্রিলে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং রেজিনগর থেকে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। দুজনেই দুটি করে আসনে জয়ী হওয়ায় নিয়মানুযায়ী একটি আসন থেকে ইস্তফা দিয়েছিলেন। যার ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থেকে ফের লড়াইয়ের ময়দানে এগিয়ে দেওয়া হল পুরনো, অভিজ্ঞ নেতা শান্তিগোপাল গিরিকেই। বিধানসভা ভোটেও মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। কিন্তু ঝুলিতে জমা পড়েছিল মাত্র ২,৯৯৭টি ভোট। যা বৈধ ভোটের ১.১৯ শতাংশ। ফলস্বরূপ জামানত খোয়াতে হয়েছিল তাঁকে। ফলে প্রশ্ন উঠেছে, হার নিশ্চিত বুঝেই কি জামানত খোয়ানো নেতাকে ভোটের ময়দানে নামানো হল?

মুর্শিদাবাদের রেজিনগরে বামফ্রন্টের হয়ে লড়াই করছেন আইনজীবী সৈয়দ সাজাদ আলি। সূত্রের খবর, আসনটিতে প্রার্থী দিতে ইচ্ছুক ছিল বামফ্রন্টের অন্যতম জোট শরিক আরএসপি। কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব নিজেদের প্রার্থী দাঁড় করানোর বিষয়ে অনড় থাকেন। আর বড় শরিকের ওই দাদাগিরিতে ক্ষুব্ধ আরএসপি নেতৃত্ব। তাঁরা রেজিনগরে পাল্টা প্রার্থী দাঁর করানোর চিন্তাভাবনা করছেন।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ