মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো প্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি। সোমবার (১৪ সেপ্টেম্বর) শপিংমল পরিদর্শনে গিয়েছিলেন সাউথ ডিভিশনাল ফায়ারের আধিকারিকরা। যদিও গণেশ চতুর্থী উপলক্ষে মেট্রোপ্লাজা বন্ধ ছিল। তাই সবকিছু ভালমতো পরিদর্শন করেছেন আধিকারিকরা। আসলে কয়েকদিনের ব্যবধানে রাজ্যে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কলকাতার ‘শিখা ইন’ হোটেলের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, দুটি হোটেলেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা অচলাবস্থায় রয়েছে। যাতে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপরেই শহরজুড়ে ছোট-বড় হোটেল, শপিংমলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে, তার তদন্তে নামে পুলিশ ও দমকল বিভাগেরে আধিকারিকরা।

ইতিমধ্যেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে বহু হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এমন আবহে মেট্রো প্লাজায় পরিদর্শনে গিয়ে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেলেন আধিকারিকরা। জানা গিয়েছে, মলের বেসমেন্ট থেকে নিয়ে ছাদ পর্যন্ত একাধিক জায়গায় হাউস পাইপ কাজ করছে না। আবার কোথাও ফায়ার এক্সটেনগুইশের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। চরম উদাসীনতা ধরা পড়ল আধিকারিকদের তদন্তে। শপিং মালের পাশাপশি অবসান ও দফতর রয়েছে এই বিল্ডিংয়ে। তারপরেও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমাভাবে খুলে বসে রয়েছে শপিংমল। বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এক্সিট পয়েন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন দমকল আধিকারিকরা। কারন আগুন লাগলে মল দিয়ে বেরোনোর পথ নেই বললেই চলে। যেটি হয়েছিল নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেল এবং তারাপীঠের হোটেলে।

এদিন অরুণ পট্টনায়কের নেতৃত্বে হো-চি-মিন সরণীর মেট্রো প্লাজায় পরিদর্শন করেন সাউথ ডিভিশনাল ফায়ারের আধিকারিকরা। পরিদর্শনের সময় স্মোক ডিটেক্টর এলার্ম থেকে নিয়ে ড্রেইন পাইপ কিছুই কাজ করেনি বলে অভিযোগ আধিকারিকদের। এরপর দমকল আধিকারিক অরুন পট্টনায়ক শপিং কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। এবং যতদিন তাঁরা এই সমস্যার সমাধান না করছেন ততদিন মল বন্ধ রাখার নির্দেশ দেন। মেট্রো প্লাজায় ম্যানেজার নজির আহমেদ গাফিলতির কথা শিকার করে জানিয়েছেন, দমকলের নির্দেশ মেনে সবকটা অব্যবস্থাকে সংশোধন করা হবে। উল্লেখ্য, উৎসবের মরসুমে নাগরিক সুরক্ষার উপরে বিশেষ জোর রাখছে দমকল বিভাগ। শহরের সমস্ত শপিংমল, আর্কেড, ও প্লাজার উপরে নজর রাখছে দমকল বিভাগ। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দমকল বিভাগের অভিযান চলবে।

অবলম্বন ছাড়াই কয়েক সেকেন্ডে গাছের মগডালে উঠলেন তরুণী, ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী