অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে কয়েকটা দিন আনন্দে কাটানোর স্বপ্ন নিয়ে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা রমা দেবী( ৬৭)। নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানো, পরিবারের অনুষ্ঠানে যোগ দেওয়া-সব পরিকল্পনাই ছিল। কিন্তু সেই সফরই মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। মেলবোর্নে ভয়াবহ পথদুর্ঘটনায় পোর্শের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষে মৃত্যু হল রমা দেবী ও তাঁর বৌমা নেহা বোম্মালির(৩৩)।

জানা গিয়েছে, পয়েন্ট কুকের পামার্স রোডে দুর্ঘটনাটি ঘটে। টয়োটা করোলায় করে যাচ্ছিলেন রমা, নেহা এবং রমার স্বামী জিটি প্রসাদ। আচমকাই তাঁদের গাড়ির সঙ্গে একটি পোর্শের সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। প্রাণে বেঁচে যান প্রসাদ।স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের শব্দ শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশ, দমকল এবং অ্যাম্বুল্যান্সে। পোর্শের ৫৩ বছরের চালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ভিক্টোরিয়া পুলিশ।

আরও পড়ুনঃ সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

এদিকে এই ঘটনায় বিশাখাপত্তনমে শোকের ছায়া নেমেছে। নেহার স্বামী বরুণ চন্দ্র গুন্না হারিয়েছেন স্ত্রী ও মাকে। তাঁদের দুই সন্তান, সাড়ে তিন বছরের হারাভ এবং এক বছরের বিবানভি-হারাল মা ও ঠাকুমাকে। দুই মহিলার দেহ দেশে ফিরিয়ে আনতে পরিবার ও অস্ট্রেলিয়ার তেলুগু সম্প্রদায়ের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রায় ১০ দিনের মধ্যে দেহ বিশাখাপত্তনমে পৌঁছতে পারে বলে জানা গিয়েছে।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮