সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে তিনজন শিশু। সৌদি আরবের তাইফে হুতিদের একটি ড্রোন ধ্বংস করার পর তার ধংসাবশেষে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যু হয়েছে এবং দু’জন আহত হয়েছেন। একই সময়ে ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর হামলায় হতাহতের খবর দিয়েছে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইফে হুতিদের একটি ড্রোন প্রতিহত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যু হয়। আহত হন আরও দু’জন। এক সৌদি মহিলা এবং এক পাকিস্তানি নাগরিক। বেশ কয়েকটি গাড়ি ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইয়েমেনে হুতিরা দাবি করেছে, তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমান তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে। হুতিদের সঙ্গে যুক্ত আল-মাসিরাহ টিভির খবর অনুযায়ী, তাইজে এক বেসামরিক নাগরিক নিহত এবং আবস এলাকায় আরও একজন আহত হয়েছেন। পরে হুতি-সমর্থক সংবাদমাধ্যম দাবি করে, সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর হামলায় তিন শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এসব দাবির স্বাধীনভাবে পূর্ণ যাচাই সম্ভব হয়নি। 

আরও পড়ুন: ৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

এরই মধ্যে মক্কাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সৌদি আরবের দাবি, হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে এগোচ্ছিল। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে মক্কার নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করে। সৌদি পক্ষ পবিত্র স্থানগুলির নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। তবে হুতি নেতা আবদুল-মালিক আল-হুতি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি সৌদি দাবিকে ‘জঘন্য মিথ্যা’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, হুতিরা মক্কার মতো পবিত্র শহরকে কখনও লক্ষ্যবস্তু করেনি এবং এই অভিযোগকে তিনি সৌদি প্রচারের অংশ হিসেবে দেখছেন। ইরানও মক্কার বিরুদ্ধে কোনও হামলাকে নিন্দনীয় বলে জানিয়েছে। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, শুধু একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল বলে দাবি করলেই হুতিদের দায়ী করা যায় না। একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের অভিযোগের কথাও উল্লেখ করেন। এই পরিস্থিতিতে কুয়েত ও বাহরাইন সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও হুতিদের সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সময়ে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবের অনুরোধের পর চিন ইরানের কাছে হুতিদের নিয়ন্ত্রণে রাখার জন্য চাপ দিয়েছে। বেজিং প্রকাশ্যে আলোচনা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা, পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার