নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেয়েদের (WPL 2027) আইপিএলে নিলাম শুরুর আগে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই প্রক্রিয়াতেই বড় সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। দাপুটে উইকেটকিপার-ব্যাটার জি কমলিনীকে আগামী মরশুমের আগে দল থেকে ছেড়ে দিয়েছে মুম্বই। আজ সোমবার ( ২৮ সেপ্টেম্বর) ছিল  মেয়েদের প্রিমিয়ার লিগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। সেই দিনেই নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। 

২০২৫ সালের নিলামে কামালিনীকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিনি দলের অন্যতম তরুণ প্রতিভা হিসেবে নজর কেড়েছিলেন তিনি। ২০২৬ সালের স্কোয়াডেও ছিলেন এই ক্রিকেটার। দলে নেওয়ার সময় মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি  কমলিনীর প্রতিভার প্রশংসা করেছিলেন। মুম্বইয়ের স্কাউটরা বেশ কিছুদিন ধরেই তাঁর উপর নজর রাখছিলেন বলেও জানানো হয়েছিল। তবে এবার নতুন মরশুমের আগে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ফলে ২৮ অক্টোবর কোচিতে হতে চলা  নিলামে কমলিনী ফের কোনও দলের নজরে আসেন কি না, সেটাই এখন দেখার। 

আরও পড়ুন: একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

এদিকে মুম্বই ইন্ডিয়ান্সও নিলামের আগে নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনছে। নিলামের মাধ্যমে ফের তরুণ প্রতিভা ও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ থাকবে তাদের সামনে।   

বর্তমানে যারা মুম্বইয়ের দলে রয়েছেন

আমনজ্যোত কৌর, হারমনপ্রীত কৌর, হেইলি ম্যাথিউস, অ্যামেলিয়া কার, নাটালি সিভার-ব্রান্ট, নিকোলা ক্যারি, রাহিলা ফিরদৌস, এস সাজানা, সংস্কৃতি গুপ্তা, শাবনিম ইসমাইল, বৈষ্ণবী শর্মা। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট