‘আগে দেশের কথা ভাবুন,’ দিল্লির পুর নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে কেজরি

তিনি এদিন কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন যে, কেন্দ্র নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘ইচ্ছা করে দিল্লির পুর নির্বাচন পেছানো হচ্ছে। নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্যই নির্বাচন কমিশনকে হয় লোভ দেখিয়ে নয়তো ভয় দেখিয়ে এই কাজ করানো হচ্ছে।’ দিল্লির পুরভোট পেছানো নিয়ে বিজেপির বিরুদ্ধে এবার এমনভাবেই সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবারই জানা যায় কোনও এক অজ্ঞাত কারণে পিছনো হচ্ছে দিল্লি পুরভোট। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই নির্বাচনের ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার তারিখ ঘোষণার দিন ছিল। কিন্তু এদিন বিকেলে জানানো হয়, এই মুহূর্তে নির্বাচনের তারিখ জানানো সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার এস কে শ্রীবাস্তব বলেন, ‘আমরা আজ নির্বাচনী ঘোষণার পরিকল্পনা করেছিলাম। কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। সেই কারণেই আমি আজ এই বিষয়ে কোনও ঘোষণা করতে পারব না।  কেন্দ্র দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলিকে পুনর্গঠন এবং একত্রিত করতে চায়। এই একীকরণ প্রক্রিয়া আমি পরীক্ষা করব এবং সব সম্ভাবনা যাচাই করে এক সপ্তাহের মধ্যে আমি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি আজ আইনি মতামতের জন্য একটি নতুন প্রস্তাব পাঠাচ্ছি।’ 

এরপরেই শুক্রবার সকালে এই নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে জোরালো আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, ‘মোদিজির কাছে আমার বিনীত অনুরোধ, অন্য সব কথা পরে ভাববেন। আগে দেশের কথা ভাবুন। কারণ চিরদিন না কেজরিওয়াল থাকবে, না নরেন্দ্র মোদি থাকবে। কিন্তু এই দেশ থাকবে। তাই সবকিছু সরিয়ে রেখে আগে দেশের কথা ভাবুন। এই নির্বাচন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। তাই এটা হতে দিন।’

তিনি এদিন কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন যে, কেন্দ্র নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। আর তাই কেন্দ্রের কথায় সব ঠিক থাকার পরেও নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, ‘আমি জানিনা শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশন কেন এমন সিদ্ধান্ত নিল। আমি এটাও জানি না নির্বাচন কমিশনকে কি নিয়ে চাপ দেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় যদি সত্যি কেন্দ্রের তরফ থেকে নির্বাচন কমিশনারকে কোনও কিছুর জন্য ভয় দেখানো হয়, কিংবা লোভ দেখানো হয় তাহলে ওনার উচিত সবার সামনে এসে এক্ষুনি বিষয়টি জানানো। এক্ষুনি এটা নিয়ে ওনার মুখ খোলা উচিত।’ 

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১০৪টি ওয়ার্ড এবং পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬৪টি ওয়ার্ডে আগামী মাস অর্থাৎ এপ্রিলে পুরোভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেরই দিঙ্কখন ঘোষণার কথা ছিল গতকাল ১০ মার্চ। কিন্তু একেবারে শেষ লগ্ন এসে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় যে এই তারিখ এখুনি ঘোষণা করা হবে না। এরপরেই শুক্রবার সকালে কেন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটির আর্থিক তছরুপ মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি