প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোলে ভাটুরে! কিন্তু সেই খাবার পৌঁছনোর আগেই হাজির স্ত্রী। আর তার পরেই বাজারের মধ্যে শুরু হয়ে গেল তুলকালাম। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের ব্রিজঘাটে। স্বামীকে অন্য এক মহিলার সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগে ধরে ফেললেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় নামে ওই ব্যক্তির বিয়ে হয়েছে প্রায় ১৪ বছর আগে। তাঁর দুই সন্তানও রয়েছে। স্ত্রী কবিতার অভিযোগ, অজয় প্রায়ই সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। কিন্তু তাঁর সন্দেহ ছিল, কাজের বদলে অন্য এক মহিলার সঙ্গে দেখা করতেই বাইরে যেতেন স্বামী। সম্প্রতি অজয় ব্রিজঘাটে অন্য এক মহিলার সঙ্গে রয়েছেন বলে খবর পান কবিতা। আর দেরি না করে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সেখানে পৌঁছে যান। অভিযোগ, একটি গেস্ট হাউসের কাছের দোকানে তখন অজয় দুই প্লেট ছোলে ভাটুরে প্যাক করাচ্ছিলেন। স্বামীকে সেখানে দেখেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কবিতা তাঁকে প্রশ্ন করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যায়। প্রকাশ্যেই স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

তবে স্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অজয়। তাঁর দাবি, তিনি কোনও মহিলার সঙ্গে ছিলেন না। পারিবারিক কারণে মন খারাপ হওয়ায় একাই ব্রিজঘাটে এসেছিলেন। কিন্তু স্বামীর এই বক্তব্যের পর পাল্টা প্রশ্ন করেন কবিতা। যদি তিনি একাই এসে থাকেন, তা হলে দোকান থেকে দুই প্লেট ছোলে ভাটুরে কেন প্যাক করাচ্ছিলেন? এই প্রশ্নের পরই বিবাদ আরও বাড়ে। শেষ পর্যন্ত ঘটনাটি স্থানীয় থানায় পৌঁছয়। পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া হওয়ায় তাঁরা বাড়ি ফিরে যান। ঘটনাকে কেন্দ্র করে ব্রিজঘাট এলাকায় দিনভর আলোচনা চলে। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিবাদ কী ভাবে প্রকাশ্য রাস্তায় পৌঁছে গেল, সেই নিয়েই স্থানীয়দের মধ্যে চর্চা চলছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস