ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র এক মাস বয়স। মায়ের কোলে আদর-যত্নে বড় হওয়ার কথা ছিল যে শিশুর, তাকেই টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, মোবাইল ফোন আর গয়না কেনার লোভে নিজের এক মাসের শিশুকে বিক্রি করেন ওই মা-বাবা। শুধু তাই নয়, বিক্রির পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে একের পর এক হাত বদল করা হয়। মহারাষ্ট্রের এই ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে শিশুটি। গ্রেফতার করা হয়েছে বাবা-মা-সহ মোট সাত জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রপতি সম্ভাজীনগরের বাসিন্দা ওই দম্পতির শিশুটি ৫ জুলাই জন্মায়। অভিযোগ, জন্মের প্রায় এক মাস পর শিশুটিকে বিক্রির সিদ্ধান্ত নেন তারা। এক মহিলার মাধ্যমে শিশুটির ‘দরদাম’ হয় এবং ১ লক্ষ ২০ হাজার টাকায় তাকে তুলে দেওয়া হয় এক দালালের হাতে। এরপর সেই শিশুই ২ লক্ষ ৭০ হাজার টাকায় অন্য এক মহিলার কাছে এবং পরে নান্দেড়ে এক চিকিৎসকের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

আরও পড়ুনঃ এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে বিক্রি করে পাওয়া টাকা থেকে বাবা-মা প্রায় ২৫ হাজার টাকার মোবাইল ফোন এবং প্রায় ৬২ হাজার টাকার গয়না কিনেছিলেন। সেই সামগ্রীও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর শিশুটিকে থানায় নিয়ে আসেন শেষ দফায় শিশুটির কাছে থাকা দু’জন। পরে শিশু কল্যাণ কমিটির নির্দেশে তাকে একটি সুরক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হয়েছে। গোটা ঘটনায় বেআইনি শিশুবিক্রির অভিযোগে তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রযোজনা সংস্থায় আয়কর হানা, ভয়ে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি রকুলের শ্বশুর

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন