সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

সোমবার (৫ অক্টোবর) সাতসকালে বড়বাজার পোস্তায় হানা দেয় ইডি। সূত্রের খবর, 'গুপ্তা পাওয়ার ব্যাঙ্ক' প্রতারণা মামলায় বড়বাজার-পোস্তা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ফের অ্যাকশন মুডে ইডি! ওড়িশার ভুবনেশ্বরে আর্থিক লেনদেনের মামলায় কলকাতার ৯ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমবার (৫ অক্টোবর) সাতসকালে বড়বাজার পোস্তায় হানা দেয় ইডি। সূত্রের খবর, ‘গুপ্তা পাওয়ার ব্যাঙ্ক’ প্রতারণা মামলায় বড়বাজার-পোস্তা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।
এই ব্যাঙ্কের বিরুদ্ধে ১ হাজার ১০৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। এই সংস্থার বিরুদ্ধে বিপুল পরিমাণে লোন নিয়ে টাকা সাইফন করার অভিযোগ রয়েছে। এর আগে এই মামলায় তদন্ত চালিয়েছিল সিবিআই আধিকারিকরা। এদিকে গত সপ্তাহে কলকাতা-জেলা মিলিয়ে মোত ১৫ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা। রাজ্যের ইন্দ্রনীল সেনের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা।
তৃণমূল জমানায় তথ্যসংস্কৃতি দফতরের একাধিক লেনদেনে অনিয়মের অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া দুর্গা পুজোয় টিকিট দেওয়ার নামে প্রতারণা, ৫০-৬০ কোটি টাকা তোলাবাজি, ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরেই ইন্দ্রনীল সেনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্কের বাড়িতেও হানা দেয় ইডি। এছাড়া গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিটফান্ড প্রতারণা মামলার সূত্র ধরে কলকাতার নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ অন্তত ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। বুধবার সাতসকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ইডি। অভিযোগ ছিল, ওই ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে। 

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী