আমেরিকায় দুই সপ্তাহ জেল খেটে অবশেষে জামিন পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক

আমেরিকার অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)-এর হেফাজতে দুই সপ্তাহ বন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)-এর হেফাজতে দুই সপ্তাহ বন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ। তবে আমেরিকায় তাঁর থাকার বৈধতা সংক্রান্ত আইনি লড়াই এবং দেশ থেকে নির্বাসনের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। পরিচালকের জামিন পাওয়ার বিষয়টি গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর পরিবার ও বন্ধুবান্ধবরা। গত মঙ্গলবার ৪২ বছর বয়সী এই পরিচালকের জামিন মঞ্জুর করা হয়েছিল এবং বৃহস্পতিবার তিনি মুক্তি পান।

গত ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরফাত শেখকে আটক করে। তিনি সেখানে ‘আর্ট অ্যাজ রেজিস্ট্যান্স’ (ARTS AS RESISTANCE) শীর্ষক একটি প্যানেলে আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী তথা চলচ্চিত্র নির্মাতা তারা দোরাবজি। তাঁর অভিযোগ, ‘ঘটনার দিন আমরা সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডুলসে একসঙ্গে ভ্রমণ করেছিলাম। ডুলস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই জেটওয়েতে আরফাতকে একপাশে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বৈধ কাগজপত্র ও ওয়ার্ক পারমিট দেখানো সত্ত্বেও কোনও ওয়ারেন্ট ছাড়াই আরফতকে আটক করে আইসিই কর্মীরা। তবে আধিকারিকরা সকলে সাধারণ পোশাকে ছিলেন। ফেডারেল এজেন্টদের পরনে কোনও ইউনিফর্ম ছিল না। তাই আমরা প্রথমে তাঁদের চিনতে পারিনি। আরফাত নিজেও কিছু বুঝে উঠতে পারেনি। সে কাঁপছিল ভয়ে। আরফাতকে তাঁরা কেন গ্রেফতার করল, তা তাঁদের বলতে শুনিনি। এরপর আরফাতকে জেটওয়ে থেকে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। আমি কোনও প্রতিরোধ করিনি। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম।’

পরবর্তীতে আরফাতকে ভার্জিনিয়ার ক্যারোলিন ডিটেনশন ফ্যাসিলিটিতে রাখা হয়েছিল। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, আরফাতের একটি অভিবাসন আবেদন বিচারাধীন ছিল। তাঁর আমেরিকায় কাজ ও বসবাসের অনুমোদন ছিল না। অস্থায়ী ভিত্তিতে আইনসম্মতভাবে তিনি আমেরিকায় প্রবেশ করেছিলেন। তাঁর বৈধ প্রবেশের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন। তাই তাঁকে আটক করা হয়। তবে আরফাতের আটকের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে #FreeArfatSheikh নামে একটি প্রচার অভিযান শুরু হয়। তাঁর পরিবার, আন্তর্জাতিক শিল্পী সমাজ এবং বন্ধু-বান্ধবরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান। অবশেষে তাঁকে মুক্তি দিলে তাঁর বিরুদ্ধে নির্বাসনের প্রক্রিয়া জারি রয়েছে। ​শ্রীনগরে জন্মগ্রহণকারী আরফাত শেখ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ফিল্মমেকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের (asylum) আবেদন জানান এবং বৈধভাবে কাজ করার অনুমতি পান। ​তাঁর বিখ্যাত চলচ্চিত্র ‘স্যাফরন কিংডম’ (Saffron Kingdom)-এর জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহু সম্মাননা ও পুরষ্কার জিতেছেন, যার মধ্যে শিকাগো ও মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য।

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২