‘উচিৎ শিক্ষা পেয়েছেন নির্মাতারা’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

মাস কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিক 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি'-র প্রথম পোস্টার।

Share:

oনিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি‘-র প্রথম পোস্টার। যেখানে দাদার ভূমিকায় অভিনেতা রাজকুমার রাওকে ইন্ডিয়া টিমের জার্সি খুলে ওড়াতে দেখা গিয়েছে। ২০০২ সালের ১৩ জুলাই লন্ডনের লর্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির (NatWest Series) ফাইনালে ভারতের ঐতিহাসিক জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের ব্যালকনিতে জামা খুলে উড়িয়ে জয় উদযাপন করেছিলেন। সেটাকেই সৌরভের বায়োপিকের পোস্টার ‘রিক্রিয়েট’ করা হয়। কিন্তু পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল।

কিছু নেটিজেন দাবি করেছিলেন, এই পোস্টারটি এআই-নির্মিত, আবার কেউ কেউ বলেছিলেন, পোস্টারটি সস্তায় বানানো হয়েছে। সত্যি কি তাই? অবশেষে মুখ খুললেন অভিনেতা রাজকুমার রাও। সৌরভের জন্মদিনে পোস্টারটি প্রকাশ্যে আনা হয়েছিল। পোস্টার-বিতর্ক নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘যারা পোস্টারটি তৈরি করেছিল, তাঁরা বুঝে গিয়েছে, আর তাঁরা শিক্ষাও পেয়ে গিয়েছে। তাঁরা বুঝেছে যে তাঁদের আরও সময় নিতে হবে এবং তাড়াহুড়ো করে আর পোস্টার তৈরি করা যাবে না। আমার মনে হয়, দলটি শিক্ষা পেয়েছে। কিন্তু তারা এটাও বুঝেছে যে দাদার ভক্তসংখ্যা অসংখ্য।’ অর্থাৎ নাম না করে যে ছবির নির্মাতাদেরই বিঁধলেন অভিনেতা, তা বোঝার বাকি নেই কারও।

সবকিছু ঠিক থাকলে সৌরভের বায়োপিক মুক্তি পাবে আগামী বছর ১৪ মে। ইতিমধ্যেই দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে। গত মার্চে কলকাতায় ছবির শুটিং হয়েছে। রাজকুমারও শুটিংয়ের জন্যে কলকাতায় এসেছিলেন। ইডেন গার্ডেনে তাঁর প্রশিক্ষণ নেওয়ার কয়েকটি ছবি-ভিডিও ভাইরালও হয়েছিল। এখন মুম্বইয়ে ছবিটির শুটিং চলছে। এরপর লন্ডনেও ছবির শুটিংয়ের কথা রয়েছে। ছবিতে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের জীবন ও কর্মজীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে। ছবিতে নায়িকা তথা সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন, ‘এ সুইটেবল বয়’, ‘কিল’, এবং ‘টুথ পরী’-র মতো প্রজেক্টে কাজের জন্য পরিচিত তানিয়া মানিকতলা। ছবিটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজনা করবেন লাভ রঞ্জন ও অঙ্কুর গার্গ।

 

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো