মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

অপেক্ষার অবসান! আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে মেগাস্টার রজনীকান্তের 'জেলার ২'। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'জেলার'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে মেগাস্টার রজনীকান্তের ‘জেলার ২’। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি টাকার উপরে আয় করেছিল এবং সেই বছরের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হয়ে উঠেছিল। তাই এই ছবির পরবর্তী সংস্করণের জন্যে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা ছিল। অবশেষে ভক্তদের ৩ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। রিলিজের ৫ দিন আগে অর্থাৎ ১০ অক্টোবর থেকে ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। তাতেই একেবারে বক্সঅফিসে ঝড় উঠেছে। বিশ্বজুড়ে ছবির অগ্রিম বুকিং ২০ কোটি টাকা আয় ছাড়িয়ে গিয়েছে।

মনে হচ্ছে, মুক্তির দিন ছবির আয় ১০০ কোটি ছাড়িয়ে যাবে। সুতরাং ‘জেলার ২’-এর বিগেস্ট ওপেনিং হতে চলেছে। বিশেষ করে, বিদেশে ছবির অগ্রিম বুকিংয়ে ঝড় উঠেছে। কেরলমে ছবির ৩.৫৩ কোটি টাকা আয় হয়েছে। তামিলনাড়ু থেকেই ছবির অগ্রিম বুকিংয়ে ৯০ শতাংশ আয় হয়েছে। চেন্নাইয়ে ১.৬৩ কোটি টাকা অগ্রিম বুকিং হয়েছে। হিন্দি ও মালয়ালম ভাষায় তেমন বিক্রি হয়নি। তবে রজনীকান্তের সিনেমাগুলি সর্বভারতীয় না হলেও তামিলনাড়ুর বাইরেও ভাল ব্যবসা করে। আর মেগাস্টারের এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে ব্যপক প্রত্যাশা রয়েছে। সাধারণত রজনীকান্তের ছবি রিলিজ করার আগের দিন থেকেই তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলিতে ভক্তদের লাইন পড়ে যায় টিকিট কালেকশনের জন্যে। রজনীকান্তের ছবি ব্যানার লাগিয়ে মালা পরানো হয়, আতশবাজি ফাটানো হয়, নায়ককে দুধ দিয়ে পুজাও করে ভক্তরা।

ভক্তদের এই পাগলামোর দৃশ্যগুলি ২০২৩ সালে ‘জেলার’ মুক্তির আগেও দেখা গিয়েছিল। এমনকি একটি সংস্থার কর্মচারীদেরও ছুটি দেওয়া হয়েছিল ‘জেলার’ মুক্তির দিন। সুতরাং মনে করা হচ্ছে, ‘জেলার ২’-ও বিশ্বজুড়ে ভাল আয় করবে। জানা গিয়েছে, এই ছবিতে অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, শাহরুখ খান-সহ একাধিক বলিউড অভিনেতার ক্যামিও রয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’-এ অভিনয় করেছেন রজনীকান্ত, রম্যা কৃষ্ণান, যোগী বাবু এবং মির্না। ২ ঘন্টা ৪৫ মিনিটের এই ছবিটি ইউএ ১৬+ সনদ পেয়েছে।

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস