জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ। কম মশলায় তৈরি এই হালকা অথচ সুস্বাদু পদটি গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায়।

উপকরণ

৪-৫টি পাবদা মাছ, ১টি বড় বেগুন, ১/২ চা চামচ কালো জিরে, ৪-৫টি কাঁচা লঙ্কা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, ৪-৫ টেবিল চামচ সর্ষের তেল ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে পাবদা মাছগুলো ভাল করে ধুয়ে মাছের গায়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা সোনালী করে ভেজে তুলে নিন। কড়াইয়ের অবশিষ্ট তেলে কালো জিরে এবং ২-৩টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে একটি বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে মশলাটি ১ থেকে ২ মিনিট ভাল করে কষিয়ে নিন, যতক্ষণ না তেল আলাদা হচ্ছে। মশলা কষে এলে পরিমাণমতো ইষদুষ্ণ জল এবং স্বাদমতো নুন দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বেগুন ও পাবদা মাছগুলো আলতো করে ঝোলের মধ্যে ছেড়ে দিন। ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি এবং সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। জিভে জল আনা বেগুন পাবদা ঝোল একদম তৈরি!

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস