কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজোয় এবার আনন্দের মাঝেও নেমে এসেছে বিষাদের ছায়া। রাজপরিবারে সম্প্রতি শোকের ছায়া নেমে আসায় ও কালশৌচ থাকায় চলতি বছরের দুর্গাপুজো কিছুটা অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে। এ বিষয়ে রাজবাড়ির বধূ তথা ‘রানিমা’ অমৃতা রায় জানিয়েছেন, তাঁর স্বামীর প্রয়াণের কারণে এবার রাজবাড়ির পুজায় জৌলুস ও উৎসবের আড়ম্বর অনেকটাই কাটছাঁট করা হয়েছে। আর এর মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে তিনি ঘোষণা করেছেন এবার থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে বিজয়া দশমীর ঐতিহ্যবাহী সিঁদুর খেলা চিরতরে বন্ধ হয়ে গেল।

‘রানিমা’ অমৃতা রায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, সিঁদুর খেলা বন্ধের এই সিদ্ধান্ত তাঁর কাছে অত্যন্ত কষ্টদায়ক হলেও নিয়তির বিধানকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে উৎসবের জৌলুস কমলেও পুজোর কোনও মাঙ্গলিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ঘাটতি রাখা হচ্ছে না। অমৃতা রায় জানান, রাজবাড়ির নিয়ম মেনে প্রতিপদ থেকেই হোমকুণ্ডে অগ্নি প্রজ্বলন করা হয়েছে, যা নবমী পর্যন্ত চলবে এবং প্রতিদিন হোমে ভোগ নিবেদন করা হবে। যেহেতু পরিবারের সদস্যদের অশৌচ রয়েছে, তাই এবার পুজোর সমস্ত সংকল্প রাজপরিবারের বদলে পুরোহিত মশাইয়ের নামে সংকল্প হচ্ছে।

আরও পডুন: সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

পুজোর অন্যান্য উপচারের বিষয়ে তিনি জানান, ষষ্ঠীতে দেবীর বোধন ও পাটায় ওঠার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। সপ্তমী ও অষ্টমীর বিশেষ ভোগে খিচুড়ি, লুচি এবং নানারকম ভাজার নৈবেদ্য থাকে। দেবী মহামায়াকে প্রাচীন প্রথা মেনে মাছের ভোগও নিবেদন করা হয়। এ ছাড়া রাজবাড়ির প্রাচীন প্রথা অনুযায়ী শত্রু বধ ও যাত্রামঙ্গলের মতো আচারগুলি যথাযথ মর্যাদায় পালিত হবে। নদিয়াবাসীর প্রতি গভীর শুভেচ্ছা জানিয়ে রানিমা বলেন, ব্যক্তিজীবনে মানুষ থাকুক বা না থাকুক, রাজবাড়ির প্রতিমা যুগ যুগ ধরে আসেন এবং নদিয়াবাসীকে আশীর্বাদ করেন। সব মিলিয়ে, শতাব্দী প্রাচীন এই দুর্গোৎসবে আচার-অনুষ্ঠান বজায় থাকলেও সিঁদুর খেলা বন্ধ হয়ে যাওয়ায় এক ঐতিহাসিক ও আবেগঘন অধ্যায়ের অবসান ঘটল।

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার