প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

প্রথম ডেটেই প্রেমিকাকে স্পেশাল অনুভূতি দেওয়ার জন্যে বিলাসবহুল গাড়ি ভাড়া করলেন, পাঁচতাঁরা হোটেলে টেবিল রিজার্ভ করলেন, দামি খাবার, দামি উপহার কিনে দিলেন, সব মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকা খরচ করে ফেললেন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম ডেটকে স্মরণীয় করে রাখতে মানুষ কি না কি করে থাকেন! কিন্তু এক্ষেত্রে সবকিছু ছাপিয়ে গেলেন এক ব্যক্তি। প্রথম ডেটেই মহিলাকে স্পেশাল অনুভূতি করানোর জন্যে বিলাসবহুল গাড়ি ভাড়া করলেন, পাঁচতাঁরা হোটেলে টেবিল রিজার্ভ করলেন, দামি খাবার, দামি উপহার কিনে দিলেন, সব মিলিয়ে প্রায় ১ লক্ষ টাকা খরচ করে ফেললেন যুবক। যার ফলে স্বাভাবিকভাবেই আনন্দিত হন মহিলা। ভাবছেন তো এরকম একটা প্রেমিক সবার দরকার? কিন্তু  এরপর যা বলব, তা শুনলে চোখ কপালে উঠবে আপনারও! আসলে ডেটের পর বাড়িতে ফিতে মহিলা জানান, তিনি ওই ব্যাক্তির সঙ্গে সম্পর্কে যেতে রাজি নন। তিনি বন্ধু হয়েই থাকতে চান। যা শুনে আকাশ থেকে পড়েন ওই ব্যক্তি। তবে কোনও ঝামেলা-বিবাদ নয়, তিনি প্রতিশোধ হিসেবে ওই মহিলার পিছনে যা যা খরচ করেছেন, সবটাই তাঁর থেকে ফেরৎ চান। অর্থাৎ ১ লক্ষ টাকা ফিরিয়ে দিতে বলেন। নয়তো আইনি মামলার হুমকি দেন। যা শুনে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছেন ওই মহিলা। কিন্তু কেন তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে যেতে রাজি হলেন না?

গোটা ঘটনাটি ভাইরাল হয়েছে ‘@raqisright’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। মহিলাটি নিজেই পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন আর ওই পুরুষের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। মহিলার কথায়, ‘প্রথম ডেটের জন্যে লোকটি ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। আমার জন্যে একটি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করেছিলেন। একটি রেস্তরাঁর সারপ্রাইজ টেবিল বুক করেছিলেন। ওই গাড়িতে করে আমাকে নিতে এসেছিলেন। পুরো সন্ধ্যার খরচ বহন করেছিলেন। গাড়ির দরজা খুলে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছেন। সারাক্ষণ আমার খুব যত্ন নিয়েছেন। নিজেই সমস্ত খাবার ও পানীয়ের অর্ডার দিয়েছেন। তাঁর সঙ্গে আমি খুবই সাচ্ছন্দ্য বোধ করেছি। নিরাপদ বোধ করেছি। প্রথম ডেট আমার খুবই ভাল লেগেছিল। কিন্তু আমি সম্পর্কটি এগিয়ে নিয়ে যেতে চাইনি। কারণ লোকটির মাথায় টাক ছিল। তাই আমি বন্ধুত্ব রাখতেই চেয়েছি।’

কিন্তু আসল বিতর্ক শুরু হয় এরপরেই, যখন ওই ব্যাক্তি তাঁর কাছে পুরো খরচের টাকাটা ফেরৎ চান। তিনি ১,০৫০ ডলার ফেরত চেয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ টাকা। মহিলাটি চ্যাটটির একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ভদ্রতা মরে গিয়েছে।’ তবে নেটিজেনরা অনেকেই মহিলাকে সমর্থন করেননি। তাঁরা বলেন, ‘কেউ যদি প্রথম ডেটে এত টাকা এবং সময় ব্যয় করে, তাহলে তাঁর প্রচেষ্টাকে খারিজ করে দেওয়া অন্যায়।’ আবার অনেকে মহিলাকে সমর্থন করে বলেছেন, ‘ডেটে টাকা খরচ করলেই সম্পর্ক নিশ্চিত হয় না। এমন ব্যয়বহুল ডেটের আয়োজন করার সিদ্ধান্তটি সম্পূর্ণ ওই ব্যাক্তির নিজস্ব ভাবনা ছিল, কারও সঙ্গে সম্পর্ক জোর করে স্থাপন করা যায় না।’ 

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার