মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী এবং প্রখ্যাত লাবণী শিল্পী মধু কাম্বিকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী এবং প্রখ্যাত লাবণী শিল্পী মধু কাম্বিকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার (১২ অক্টোবর) সকালে পুণেতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বয়সজনিত জটিল রোগে ভুগছিলেন অভিনেত্রী। সেই কারণে বহু বছর লোকচক্ষুর আড়ালে ছিলেন। ‘শাপিত’ এবং ‘এক হোতা বিদূষক’-এর মতো একাধিক মরাঠি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। পাশাপাশি থিয়েটারেও তিনি কাজ করেছেন। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকশিল্পে চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেলেন তিনি। অভিনয়, অভিব্যক্তিপূর্ণ সংলাপ বলার ভঙ্গি এবং শক্তিশালী মঞ্চ উপস্থিতির জন্য তিনি প্রশংসিত ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে মরাঠি চলচ্চিত্রে এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। ছবিগুলিতে তাঁকে মা এবং শাশুড়ির চরিত্রে দেখা যেত।

অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। চার দশকেরও বেশি সময় ধরে মরাঠি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত আরও উল্লেখযোগ্য ছবিগুলি হল, ‘জাপাতলেলা’, ‘দেবু’ ‘বিঙ্কমাচা নভরা’, ‘মাঝা চাকুলা’ প্রমুখ। তিনি স্ট্রিট নাটকও করতেন। তবে তিনি বেশি খ্যাতি অর্জন করেছিলেন ‘লাবণী’ নৃত্যকলার জন্যে, যার মাধ্যমে তিনি মহারাষ্ট্রের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করেছিলেন। তাঁর স্বতন্ত্র নৃত্যশৈলী এবং মঞ্চ উপস্থিতি তাঁকে একজন লোকশিল্পী হিসেবে পৃথক পরিচয় দিয়েছিল।

জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে ‘ভৈরবী’ ছবিতে অভিনয়ের সময় মেকআপ রুমে তার স্ট্রোক হয়, যার ফলে তাঁর ডান হাত ক্ষতিগ্রস্ত হয়। তা সত্ত্বেপ ওই ছবিতে তিনি অভিনয় চালিয়ে যান। তবে এই ঘটনাটি তাঁর স্বাস্থ্য ও কর্মজীবনের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। অভিনয় ও মঞ্চে পারফর্ম করার মতো তিনি আর শক্তিশালী ছিলেন না। ফলে, তিনি ধীরে ধীরে এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০১৮ সালে জি চিত্র গৌরব অ্যাওয়ার্ডস-এ কাম্বিকার আজীবন সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু জীবনের শেষ বছরগুলিতে অসুস্থতার কারণে তিনি জনচক্ষুর আড়ালে ছিলেন। আর এখন পৃথিবী ছেরেই চলে গেলেন। 

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে