ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় পুজোয় এবার আর ভার্চুয়াল উদ্বোধন নয়, সরাসরি মণ্ডপে হাজির হয়ে দুর্গোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার বাইরে বিভিন্ন জেলায় পুজোয় অংশ নিতে এবার একাধিক সফরের পরিকল্পনা করেছেন তিনি। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকেই সেই কর্মসূচির শুরু।

সূত্রের খবর, এদিন নদিয়ার কল্যাণী ও রানাঘাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁয় পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে মোট চারটি দুর্গাপুজোর সূচনা করার কথা রয়েছে তাঁর। কলকাতা থেকেই এতদিন জেলায় জেলায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন হত। কিন্তু এবার সেই প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে সরাসরি পুজোমণ্ডপে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবারের কর্মসূচির পরেও জেলার পুজো উদ্বোধন অব্যাহত রাখতে চান শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গের আরও কয়েকটি এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রশাসনিক মহলের মতে, জেলার পুজোয় মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতির এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মঙ্গলবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় কর্মসূচি শেষ করেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন: চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

উল্লেখ্য, সোমবার কলকাতার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজোর মঞ্চ থেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে উৎসব পালনের বার্তা দেন তিনি। শুভেন্দু বলেন, পুজোকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক বিভাজন নয়, এলাকার মানুষ একসঙ্গে মিলেমিশে উৎসবে শামিল হবেন। পুজো হবে পরিবারের মতোই। মাঠ ও অন্যান্য বিষয় নিয়ে তৎকালীন সরকারের আমলে যে সমস্যাগুলি ছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পুজো আয়োজনের ক্ষেত্রে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দফতরগুলির তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকারের সহযোগিতার কারণে কাউকে আদালতের দ্বারস্থ হতে হয়নি। এবছর দুর্গাপুজোর সংখ্যা ১২ হাজারেরও বেশি বেড়েছে বলেও জানান তিনি।

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?