পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজনের মৃত্যু, আহত ৩০ জনের বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজনের মৃত্যু, আহত ৩০ জনের বেশি। তাঁদের উদ্ধার করে মুলতানের নিস্তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তান রেলওয়ের মুখপাত্র কালিম আখতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণের বন্দর নগরী করাচি থেকে উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারের দিকে যাওয়ার সময়ে রহমান বাবা এক্সপ্রেসে এই দুর্ঘটনাটি ঘটেছে। ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ পঞ্জাব প্রদেশের শের শাহে এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করে। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যেই ট্রেনের ১৩টি কোচ খালি করা হয়েছে এবং একটি কোচে উদ্ধারকাজ চলছে। এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার আগে রোহরির কাছে নয় নম্বর কোচের নাট-বল্টু মেরামত করা হয়েছিল। তবে এই দাবিটি যাচাই করা হয়নি। এই মেরামতের সঙ্গে ট্রেন লাইনচ্যুতির কোনও সম্পর্ক রয়েছে কিনা, তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আহতরা যাতে অবিলম্বে সর্বোত্তম চিকিৎসা পান তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তবে কেন ট্রেনটি লাইনচ্যুত হল, তার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উদ্ধার অভিযান এগোনোর সঙ্গে সঙ্গে পাকিস্তান রেলওয়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য দেবে বলে আশা করা যাচ্ছে।
তবে পাকিস্তানে রেলপথের এই দুর্বল অবস্থা প্রথম নয়। বহুদিন ধরেই রেল ব্যবস্থায় অপর্যাপ্ত বিনিয়োগ, পুরনো রেললাইন এবং সেকেলে সিগন্যালিং ব্যবস্থার মতো সমস্যায় ধুঁকছে দেশটি। ২০২৩ সালে দক্ষিণ পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে ৩০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি আহত হয়েছিলেন, যা রেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছিল। 

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী