একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের দুপুরের পাতে ডাল থাকলেও একই স্বাদ খেতে খেতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। অথচ রান্নাঘরের পরিচিত কিছু উপকরণ দিয়েই সাধারণ ডালকে করে তোলা যায় একেবারে অন্যরকম। টক, ঝাল আর মশলার দারুণ মিশেলে বানিয়ে ফেলতে পারেন আমলকির ডাল। অড়হর ডালের সঙ্গে আমলকির টক স্বাদ এবং সুগন্ধি ফোড়ন, সব মিলিয়ে এই পদ ভাত কিংবা রুটি, দু’টির সঙ্গেই জমে যাবে। সহজ পদ্ধতিতে বাড়িতেই কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ? রইল রেসিপি- 

ডালের উপকরণ 

অড়হর ডাল – ৩ কাপ

আমলকি – ৬টি

পেঁয়াজ কুচি – ২টি

কাঁচালঙ্কা – ৪টি

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

জল – ৩ কাপ

স্বাদমতো নুন

ফোড়নের জন্য উপকরণ

আমলকি কুচি – ২টি

সর্ষে – ১ চা চামচ

জিরে – ১ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১ টেবিল চামচ

রসুন – ২ কোয়া

শুকনো লঙ্কা – ২টি

হিং – ১/৪ চা চামচ

কারিপাতা – ৭টি

প্রয়োজনমতো তেল

পদ্ধতি 

প্রথমে অড়হর ডাল ভাল করে ধুয়ে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে ডাল, আমলকি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, নুন ও জল দিয়ে সেদ্ধ করে নিন। ডাল ও আমলকি ভালভাবে সেদ্ধ হয়ে গেলে আমলকির বীজ বের করে শাঁস আলাদা করে নিন। এবার ডাল ভাল করে ঘেঁটে আমলকির শাঁসের সঙ্গে মিশিয়ে দিন। এরপর তৈরি করতে হবে সুগন্ধি ফোড়ন। একটি কড়াইয়ে তেল গরম করে সর্ষে ও জিরে দিন। তারপর রসুন, শুকনো লঙ্কা, হিং ও কারিপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার আমলকি কুচি ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। সবশেষে এই ফোড়ন সেদ্ধ ডালের মধ্যে ঢেলে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি আমলকির ডাল। 

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড