অনলাইনে লোভনীয় অফারের ফাঁদে পড়ে খোয়া গেল ৩৮ হাজার টাকা

অনলাইনে কেনাকাটার লোভনীয় অফার দেখে সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন এক শহরবাসী। ৩ দফায় ২৮ হাজার টাকা খোয়ালেন বেলঘরিয়ার বাসিন্দা সৌরভ ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে কেনাকাটার লোভনীয় অফার দেখে সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন এক শহরবাসী। ৩ দফায় ২৮ হাজার টাকা খোয়ালেন বেলঘরিয়ার বাসিন্দা সৌরভ ঘোষ। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি।

পেশায় বেসরকারি সংস্থার কর্মী সৌরভ ঘোষ। তাঁর অভিযোগ,  তিনি পোশাক ও জুতো কেনার জন্য গত কয়েকদিন আগে একটি ই-কমার্স সংস্থার অ্যাপে গিয়ে প্রোডাক্ট সার্চ করেছিলেন। এর পরে তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইলে ওই একই ধরনের জিনিসের বিজ্ঞাপন আসতে থাকে। যে জিনিষটি কিনতে চেয়ে তিনি ই–কমার্স সাইটে সার্চ করেছিলেন সেই ধরণের জিনিসের বিজ্ঞাপন তাঁর সামাজিক মাধ্যমের পেজে আসে লোভনীয় ছাড়ের অফার দিয়ে। ৬৭ শতাংশ ছাড়ের লোভনীয় অফার দেখে বিজ্ঞাপনে ক্লিক করেন সৌরভ। তারপর ঘটতে থেকে বিপত্তি। সৌরভের দাবি, বিজ্ঞাপনে ক্লিক করার পর সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, প্রোডাক্টটি পেতে হলে আগাম কিছু টাকা পাঠাতে হবে। বাকি টাকা দিতে হবে পণ্য ডেলিভারি হবার পরে। সেইমতো নিজের ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করেন তিনি। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই সৌরভের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ২৮ হাজার টাকা খোয়া গিয়েছে। প্রথম দফায় ৮ হাজার, দ্বিতীয় দফায় ৯ হাজার এবং তৃতীয়বারে ১১ হাজার টাকা কেটে নেওয়া হয়। অর্থাৎ মোট ২৮ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে বলে তিনি জানান। এরপর বুঝতে পারেন সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি।

পুলিশকে গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন সৌরভ। রাজ্যে সাইবার প্রতারণা ক্রমশ বেড়ে চলেছে, যা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। পছন্দের জিনিসে লোভনীয় ছাড়ের অফার দেখলেই না জেনে বুঝে কোনও অচেনা সাইটে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের