চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদিকে ঠুকে ইপিএফ নিয়ে টুইট মমতার

নিজস্ব প্রতিনিধি: আবারও গর্জে উঠলেন বাংলার অগ্নিকন্যা। গর্জে উঠলেন তিনি এবার ইপিএফে(EPF) সুদের হার কমিয়ে দেওয়ার প্রসঙ্গে। শনিবারই সামনে এসেছে মোদি সরকার এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফে সুদের হার কমাতে চলেছে। এখন যে হার ৮.৫ শতাংশ ছিল এবার সেই হারই ৮.১ শতাংশ করে দিতে চলেছে মোদি সরকার। ২০২১-২২ অর্থবর্ষে এই হারেই সুদ(Interst)মিলনে ইপিএফ হোল্ডারদের। দেশে এখন ৬ কোটি চাকুরিজীবী এই ফাণ্ডের আওতায় রয়েছেন যার বেশিরভাগই এসেছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবার থেকে। মোদি সরকার ইপিএফে এই সুদের হার কার্যকর করলে তা সরাসরি তাঁদের সঞ্চয়ে ধাক্কা দেবে। একই সঙ্গে এটাও উল্লেখযোগ্য গত ৪০ বছরে এটাই ইপিএফ-এ প্রদেয় সর্বনিম্ন সুদের হার। আর এই প্রসঙ্গেই মোদি তথা বিজেপিকে আক্রমণ শানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রবিবার সকালে মুখ্যমন্ত্রী ইপিএফ নিয়ে টুইট করে লেখেন, ‘উত্তরপ্রদেশে ভোটে জিততেই আমজনতাকে উপহার দিল মোদি সরকার। চার দশকের মধ্যে সর্বনিম্ন ইপিএফের সুদের হার। মহামারীর ধাক্কায় ধুঁকছে দেশের অর্থনীতি। মধ্যবিত্ত কর্মচারীদের পকেটেও টান রয়েছে। এমন পরিস্থিতে এই অমানবিক সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের এই অমানবিক, কৃষি-শ্রমিক বিরোধী, একমুখী পদক্ষেপ সরকারের আসল চেহারা প্রকাশ্যে নিয়ে এল। এটা এখন জলের মতো পরিষ্কার যে কেন্দ্র কৃষক, শ্রমিকের টাকা দিয়ে বড় শিল্পপতিদের সেবা করছে। গণআন্দোলনের মাধ্যমে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে হবে যাতে এই কলঙ্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্র।’ পরিসংখ্যান বলছে, এর আগে ১৯৭৭-১৯৭৮ সালে সবচেয়ে কম ছিল ইপিএফও-র সুদের হার। সেই সময় সুদের হার দাঁড়িয়েছিল ৮ শতাংশ। তার পর থেকে কখনই এত কম হারে সুদ পাননি চাকুরিজীবীরা। কিন্তু এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে মোদি সরকারের হাত ধরে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ