পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ভোগ হোক কিংবা বাড়ির মিষ্টির থালা-বোঁদের জায়গা বরাবরই আলাদা। ছোট ছোট হলুদ-লাল রংয়ের মিষ্টি দানায় চিনির রস মিশে তৈরি হয় এক অদ্ভুত স্বাদ। প্যান্ডেলে ভোগের লাইনে দাঁড়িয়ে শালপাতার বাটিতে বোঁদে পাওয়ার অপেক্ষা করেন অনেকেই। তবে এই মিষ্টি খেতে সবসময় মন্দির বা মিষ্টির দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারেন দোকানের মত রসালো বোঁদে। উপকরণও খুব সাধারণ।

উপকরণ

বেসন – ১ কাপ

চালের গুঁড়ো – ২ টেবিল চামচ

বেকিং সোডা – আধ চা চামচ

ফুড কালার – ২ ফোঁটা

জল – ১ কাপ (প্রয়োজনমতো)

তেল – ২ কাপ

চিনি – ১ কাপ

এলাচ – ২টি

প্রণালী

প্রথমে একটি পাত্রে চিনি ও জল নিয়ে আঁচে বসিয়ে দিন। তার মধ্যে দু’টি এলাচ দিয়ে ফুটতে দিন। চিনি সম্পূর্ণ গলে সিরার মতো তৈরি হলে আঁচ বন্ধ করে আলাদা করে রাখুন। এ বার একটি বড় পাত্রে বেসন, চালের গুঁড়ো ও বেকিং সোডা মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে এমন একটি গোলা তৈরি করুন, যাতে কোনও দলা না থাকে। গোলাটি খুব বেশি পাতলা বা ঘন হওয়া চলবে না। এর পর গোলাটি দু’ভাগে ভাগ করে নিন। এক ভাগে লাল এবং অন্য ভাগে হলুদ ফুড কালার মিশিয়ে দিন। এ বার কড়াইয়ে তেল গরম করুন। একটি পরিষ্কার কাপড় ত্রিকোণ করে মুড়ে তার সামনের অংশে ছোট ছিদ্র করে নিন। কাপড়ের মধ্যে অল্প করে বেসনের গোলা ভরে মুখটি তেলের উপর ধরে ধীরে ধীরে ঘোরান। এতে ছোট ছোট ফোঁটার মতো গোলা তেলে পড়ে বোঁদের আকার নেবে। একইভাবে দুই রংয়ের বোঁদে ভেজে নিন। বোঁদেগুলি ভাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। তার পর আগে থেকে তৈরি করে রাখা চিনির রসে দিয়ে দিন। অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা রসে ভিজিয়ে রাখুন। তাহলেই তৈরি রসালো, মিষ্টি বোঁদে। ঠান্ডা করে পরিবেশন করুন।

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪